কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত
Why this classification
The article describes a recent assault and robbery with injuries, meeting the definition of relevant violence and occurring within Bangladesh in the last 14 days, so it is classified as a violent incident.
Killed
0
Injured
3
Summary
রোববার রাত ১০টায় পটুয়াখালীয়ের কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় একদল সন্ত্রাসী মুদি দোকান ও বাড়িতে হামলা করে, সাবেক কাউন্সিলর, দোকানদার ও তার স্ত্রীকে আঘাত করে এবং নগদ টাকা ও স্বর্ণের চেইন চুরি করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত
কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই Advertisement কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকার মো. আনিসুর রহমান নামে এক মুদি ব্যবসায়ীর দোকান এবং বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তার স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম সরদার, মুদি ব্যবসায়ী আনিসুর রহমান এবং তার স্ত্রী রোকসানা আক্তার। এ সময় মুদি ব্যবসায়ীর দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান লাগোয়া তার বাসায় হামলা চালিয়ে একটি স্বর্ণের চেইন ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। হামলার সঙ্গে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনসহ ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী জড়িত বলে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। মুদি ব্যবসায়ী আনিসুর রহমান জানান, ‘আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম সরদারকে ধাওয়া দিলে তিনি দৌড়ে আমার দোকানে ঢুকে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা আমাকেও মারধর করে। একপর্যায়ে কালাম সরদার দৌড়ে আমার ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফের রড দিয়ে পিটিয়ে আহত করে। আমার স্ত্রী কালাম সরদারকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয়।’ থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
