আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a concrete incident where hundreds of locals broke windows of the palli bidyut office, constituting violent vandalism; it is recent, occurs in Bangladesh, and meets the definition of violence.

Reported by:Ajker PatrikaSingle source
27/06/26•পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, কেন্দুয়া

Killed

0

Injured

0

Summary

বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচের সময় বিদ্যুৎ বন্ধ হওয়ায় শতাধিক লোক পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে গিয়ে ইট-পাটকেল দিয়ে দুতলা ও তিনতলার জানালার কাচ ভেঙে দেয়। ঘটনায় কোনো আহত বা নিহত হয়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

Locals

Other actors

ডিজিএম প্রকৌশলী মো. ওমর ফারুককেন্দুয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদল মিয়াস্থানীয় সংসদ সদস্য

Affected infrastructure

পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জানালার কাচ

Tags

Vandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 28/06/26open original ↗

আর্জেন্টিনার খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলা চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজনের ছোড়া ঢিলে অফিসের দুটি জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় পল্লী বিদ্যুতের প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহককে উপজেলার সাহিতপুর ও রামপুর এলাকার দুটির উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২৭ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে গড়ে সাহিতপুর উপকেন্দ্রে ৭-৮ মেগাওয়াট এবং রামপুর উপকেন্দ্রে মাত্র ২ মেগাওয়াট। এতে গ্রামাঞ্চলে ১৫-১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। তবে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের আওতাধীন ৯ ও ১ নম্বর ফিডার দুটিতে লোডশেডিং করা হচ্ছে খুবই কম। এ অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলার সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতেই ক্ষুব্ধ হয়ে শতাধিক লোক উপজেলা সদরের পল্লী বিদ্যুতের জোনাল অফিসে গিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে অফিসের দুতলা ও তিনতলার দুটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অনেক কম থাকায় গ্রাহকদের চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনার পর থেকে আমরা একপ্রকার ভয় আর আতঙ্কের মধ্যে আছি। কেন্দুয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদল মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।