নাগরপুরে কৃষক সমিতির নেতা গ্রেফতার
Why this classification
This incident is classified as political violence because it involves a direct physical clash and targeted beating between members of rival political and student organizations (Chhatra Dal and CPB's peasant wing) stemming from a political dispute over social media propaganda.
Killed
0
Injured
1
Summary
টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের অভিযোগে দায়ের করা মামলায় সিপিবি সমর্থিত কৃষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। এর আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Communist Party of Bangladesh
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নাগরপুরে কৃষক সমিতির নেতা গ্রেফতার
ফ্যামিলি কার্ড নিয়ে গুজব নাগরপুরে কৃষক সমিতির নেতা গ্রেফতার Advertisement যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রদল নেতার করা মামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) অঙ্গসংগঠন কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবু বকর সিদ্দিক নাগরপুরের বেকড়া গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে। তার মা লাইলী বেগমের অভিযোগ, শনিবার রাতে পুলিশ পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে সাদা কাগজে মুচলেকা নিয়ে পুলিশ পাহারায় সংসদ-সদস্য রবিউল আউয়াল লাবলুর বাসায় নেওয়া হয়। সেখানে তাকে গালাগাল করা হয়। এরপর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মোটরসাইকেলের বহরের মাঝে নাগরপুর সরকারি কলেজে নিয়ে মারধর করেন। রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ছেলের মুক্তি ও মারধরকারীদের শাস্তি দাবি করেন। নাগরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা মো. আশরাফুল ইসলাম আসলাম বলেন, আবু বকর ফ্যামিলি কার্ড নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ও উসকানিমূলক অপপ্রচার চালান। রোববার কলেজে গিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানোর চেষ্টা করলে বাগ্বিতণ্ডা হয়। পরে আবু বকরের নেতৃত্বে ছাত্রদল নেতাদের ওপর হামলা হলে আমি আহত হই। এ ঘটনায় আবু বকরকে প্রধান আসামি করে মামলা করা হয়। সিপিবির নাগরপুর শাখার সভাপতি খোরশেদুন নাহার ভূইয়া বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা যেত। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, পুলিশের বিরুদ্ধে পরিবারের অভিযোগ মিথ্যা। গুজব ও মারামারির ঘটনায় মামলায় আবু বকরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সংসদ-সদস্য রবিউল আউয়াল লাবলু তার বিরুদ্ধে গালাগালের অভিযোগ অস্বীকার করে আবু বকরের শাস্তি দাবি করেছেন।
