ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ
Why this classification
Police found the bodies of a mother and her seven-year-old daughter hanging in their home, and the preliminary suspicion is that the mother killed the child before killing herself. Because the child's death is suspected to be a murder and the cause is still unknown, the case is treated as a potential crime rather than a plain suicide.
Killed
2
Injured
0
Summary
কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ফারহানা আক্তার (৩৩) ও তার সাত বছরের মেয়ে ফাছিহার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, মা মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন, তবে ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
70% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ
ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ Advertisement চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম ফাইল ছবি। কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাত বছরের শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে মা। জানা যায়, দুই মেয়ে ও এক কন্যা সন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। দশ বছর বয়সি বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোনো সারা-শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন। পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙে দেখি একটি কক্ষে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভেতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই। ধারণা করা হচ্ছে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা। তবে কী কারণে, কেন এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মুহূর্তেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে। ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা লাশ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কী কারণে এ ঘটনা, তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।
