এনসিপি নেতা নেত্রীর বিরুদ্ধে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাবের অভিযোগ, যা সরাসরি লিঙ্গভিত্তিক সহিংসতার আওতায় পড়ে। ভুক্তভোগী তরুণী ১৪ জুন হোটেলে ঘটনার বর্ণনা দিয়েছেন এবং ১৭ জুন থানায় জিডি করেছেন, যা ১৪ দিনের মধ্যে সাম্প্রতিক ঘটনা হিসেবে বিবেচিত।

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
14/06/26•পেনিনসুলা হোটেল, চট্টগ্রাম

Killed

0

Injured

0

Summary

চট্টগ্রামে এনসিপির দুই নেতা-নেত্রী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে রাজনৈতিক পদ-পদবির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণী ১৭ জুন চকবাজার থানায় জিডি করেছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

NCP

Victim side

NCP

Other actors

আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনসাদিয়া আফরিনভুক্তভোগী তরুণী

Tags

Sexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 25/05/26open original ↗

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীকে ভবন থেকে ফেলে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক তরুণীকে হাসপাতালের পাঁচতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ফেনীর সোনাগাজী থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ভাটখালী এলাকার শেখ বাড়ীর মৃত সোহরাব শেখের ছেলে আব্দুর রহমান শেখ (২১)। তিনি নগরের আকবরশাহ থানার আব্দুল হামিদ সড়ক সংলগ্ন ফয়েজ লেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। তিনি নগরের পাহাড়তলী এলাকায় পরিবার নিয়ে থাকতেন এবং সিডিএ মার্কেটের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আব্দুর রহমান শেখ (২১) নামের এক যুবকের সঙ্গে রিতার পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় ওই যুবকের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ পরিবারের। গত শুক্রবার (২২ মে) রাতে কারখানা ছুটির পর রিতাকে কৌশলে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার একটি গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিতাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রিতার মা জমিলা বেগম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর সোনাগাজী এলাকার বাদামতলী থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’ এসএএস/জেডএস

Source 2: Jugantor · 20/06/26open original ↗

এনসিপি নেতা নেত্রীর বিরুদ্ধে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ

এনসিপি নেতা নেত্রীর বিরুদ্ধে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রামে রাজনৈতিক পদ-পদবি ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে। এর মধ্যে একজন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং অপরজন চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ওই তরুণী এ অভিযোগ করেন। ওই তরুণী নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী, এনসিপির কর্মী এবং চট্টগ্রাম মহানগর নারীশক্তির পদপ্রত্যাশী হিসাবে পরিচয় দেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নারীশক্তির কমিটি নিয়ে সাংগঠনিক আলোচনার কথা বলে এনসিপির মহানগর নেত্রী সাদিয়া তাকে ১৪ জুন নগরীর পেনিনসুলা হোটেলে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বৈঠকের স্থান হিসাবে নির্ধারিত জায়গাটি হোটেলের রুফটপ বার। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিনসহ আরও কয়েকজন। ওই পরিবেশে তাকে ধূমপান ও পানীয় গ্রহণে উৎসাহিত করা হয় এবং কাছাকাছি বসার কথা বলা হয়। পরবর্তীতে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তরুণীর ভাষ্য, তিনি অস্বস্তি প্রকাশ করলে সাদিয়া তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে সাদিয়া স্থান ত্যাগ করলে সুজা উদ্দিন তার প্রতি আপত্তিকর আচরণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। সেখানে রাজনৈতিক পদ-পদবি ও অন্যান্য সুবিধার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে ভয়ভীতি প্রদর্শনও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি নিয়ে ওই তরুণী সাদিয়ার সঙ্গে কথা বললে তিনি তাকে বলেন, রাজনীতিতে এগিয়ে যেতে হলে প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত সময় দিতে হয়। এ ঘটনায় ১৭ জুন চকবাজার থানায় সুজা উদ্দিন ও সাদিয়ার নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তরুণী। এদিকে সুজা উদ্দিন ও সাদিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে এনসিপির চট্টগ্রাম মহানগর। শুক্রবার রাতে কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ঘটনার ইন্ধনদাতা হিসাবে কাজ করছেন হুজ্জাতুল ইসলাম সাঈদ নামে এক ব্যক্তি।