দাউদকান্দিতে নির্যাতনে শিশু হাসপাতালে

AI-classifiedconfidence 92%

Why this classification

The article describes one specific incident on Monday, 30 March 2026, in which unknown assailants severely beat an 8-year-old girl in Daudkandi, Comilla, and stole her gold earrings and necklace. She was left critically injured in a maize field and referred to Dhaka Medical College Hospital, so this is a valid, recent act of violence in Bangladesh.

Reported by:JugantorSingle source
30/03/26•উত্তর হাসানপুর, ৩নং ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভা

Killed

0

Injured

1

Summary

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উত্তর হাসানপুরে (৩০ মার্চ ২০২৬) অজ্ঞাত দুষ্কৃতকারীরা ৮ বছর বয়সী শিশু উম্মে হাবিবাকে বেদম মারধর ও নির্যাতন করে তার স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। মুমূর্ষু অবস্থায় ভুট্টাখেত থেকে উদ্ধার হওয়া শিশুটিকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

অজ্ঞাত দুষ্কৃতকারী (unidentified miscreants)উম্মে হাবিবা (8), child victimবিল্লাল হোসেন, victim's fatherদাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল হালিম (OC, Daudkandi Model Police Station)

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

দাউদকান্দিতে নির্যাতনে শিশু হাসপাতালে

দাউদকান্দিতে নির্যাতনে শিশু হাসপাতালে Advertisement দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দাউদকান্দি উপজেলার একটি ভুট্টাখেতে নিয়ে শিশু উম্মে হাবিবা (৮) কে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী বেদম মারধর ও শারীরিক নির্যাতন করে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ভুট্টাখেতে ফেলে রেখে যায়। গত সোমবার উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হাসানপুরে এ ঘটনা ঘটে। উম্মে হাবিবা ৩নং ওয়ার্ডের উত্তর হাসানপুরের বিল্লাল হোসেনের মেয়ে। জানা গেছে, মেয়েটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। উম্মে হাবিবাকে পাওয়া যাচ্ছে না এ খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা মেয়েটিকে আহত অবস্থায় ভুট্টাখেতে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, ফেসবুকের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।