প্রেমিকা-বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে প্রবাসীকে খুন
Why this classification
This article reports a specific, recent murder in Mugda, Dhaka: a Saudi expatriate was allegedly drugged by his girlfriend and her friend, then killed and his body cut into pieces. Police found the mutilated body on 17 May 2026, and a head was later recovered. The case is a deliberate killing, which falls within the scope of violence tracked.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর মুগদার মান্ডায় ১৭ মে ২০২৬ (রোববার) শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। র্যাবের দাবি, সৌদি প্রবাসী মুকাররম হোসেনকে তার প্রেমিকা ও বান্ধবী ঘুমের ওষুধ খাইয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে খুন করে এবং পরে মরদেহ টুকরো করে ফেলে দেয়, এক আসামি গ্রেফতার হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রেমিকা-বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে প্রবাসীকে খুন
মাথাবিহীন মরদেহের রহস্য উদঘাটন প্রেমিকা-বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে প্রবাসীকে খুন Advertisement সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:২২ পিএম ফাইল ছবি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে নিহত ব্যক্তির মাথা উদ্ধার করা হয়। সোমবার (১৮ মে) এসব তথ্য জানান র্যাব-৩ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। বিকালে এসব বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। র্যাব জানায়, নিহত ব্যক্তিকে প্রাথমিকভাবে অজ্ঞাত বলা হলেও মাথা উদ্ধারের পর তার পরিচয় জানা গেছে। তার নাম মুকাররম হোসেন। তিনি সৌদি প্রবাসী। মুকাররম এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। প্রেমিকা কৌশলে তাকে ঢাকায় এনে একসঙ্গে বান্ধবীর বাসায় ওঠেন। এরপর ঘুমের ওষুধ খাওয়ালে মুকাররম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বান্ধবী হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করেন। এরপর তার শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরো টুকরো করা হয়। র্যাব জানায়, ৫ লাখ টাকা আত্মসাৎ করে প্রেমিকা ও তার বান্ধবী মিলে মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে তার মরদেহ আট টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেয়। ঘটনা প্রকাশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন ও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে গ্রেফতারে অভিযান চলমান। এ কারণে গ্রেফতারকারীর নাম প্রকাশ করা হচ্ছে না। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, রোববার (১৭ মে) বিকালে মান্ডার আব্দুল গনি রোডের শাহনাজ ভিলার সামনে বেজমেন্টের নিচ থেকে আলাদা করে পলিথিনে মোড়ানো অর্ধগলিত মরদেহের মাথাবিহীন সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
