টেকনাফে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ

AI-classifiedconfidence 85%

Why this classification

১১ ফেব্রুয়ারি ভোরে টেকনাফে জামায়াতের নির্বাচনী ক্যাম্পের একটি অংশে আগুন দেওয়া হয়েছে এবং এতে আংশিক ক্ষতি হয়েছে। এটি একটি নির্দিষ্ট ও বাস্তব ঘটনা, তবে আগুনের জন্য কারা দায়ী তা নিয়ে দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করছে।

Reported by:SamakalSingle source
11/02/26•নাজিরপাড়া মাঠ, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড

Killed

0

Injured

0

Summary

কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পের কিছু অংশে ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে আগুন দেওয়া হয়, যাতে ক্যাম্পের আংশিক ক্ষতি হয়। জামায়াত প্রতিপক্ষ ধানের শীষের সমর্থকদের দায়ী করলেও বিএনপি অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে পাতানো বলেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Jamaat

Other actors

আবদুর রহিম নুরী (জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, ক্যাম্পের দায়িত্বে)শাহদাত হোসেন (টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক)রাকিবুল হাসান চৌধুরী (টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট)মো. ইমামুল হাফিজ নাদিম (টেকনাফ উপজেলা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা)সাইফুল ইসলাম (টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি)

Affected infrastructure

জামায়াতের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প (ত্রিপল ও কাপড়ের তৈরি)

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 11/02/26open original ↗

টেকনাফে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ

টেকনাফে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫২ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, নাজির পাড়ায় খালি মাঠে ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি অস্থায়ী নিবার্চনী ক্যাম্পের কিছু অংশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পের আংশিক ক্ষতি হয়। নির্বাচনী এই ক্যাম্পের দায়িত্বে থাকা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রহিম নুরী বলেন, নাজিরপাড়া এলাকায় তাদের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার রয়েছে। এ কারণে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। তিনি বলেন, ‘এর জবাব ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে দেবেন।’ তবে এ অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন জানান, জামায়াত মূলত কর্মী-সমর্থক শূন্য এলাকায় নির্বাচনী ক্যাম্পটি গড়েছে। এই ক্যাম্পটিকে ঘিরে জামায়াতের একটি নাটকীয় পরিকল্পনা ছিল, সেটা পুলিশকে এক সপ্তাহ আগেই অবগত করেছি। অবশেষে এই পাতানো অগ্নিসংযোগের ঘটনা তারা মঞ্চস্থ করেছে। ঘটনার খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, জামায়াতের পক্ষ থেকে আগুন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত করছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। - বিষয় : - কক্সবাজার-৪ - টেকনাফ - অগ্নিসংযোগ