অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি নির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস ঘটনা যেখানে দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে চালক ও প্রহরীকে আটকে রেখে এক্সকাভেটরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। এটি ভাঙচুর ও অগ্নিসংযোগের সংজ্ঞার সাথে মিলে যায়, তাই সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:Dhaka PostSingle source
13/05/26•খানপুর, খোকসা

Killed

0

Injured

2

Summary

বুধবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার খানপুর এলাকায় দুর্বৃত্তরা সরকারি খাল খনন প্রকল্পের চালক ও নৈশ্যপ্রহরীকে বুকে অস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে দুটি এক্সকাভেটরে অগ্নিসংযোগ করে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও ব্যাটারি লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

নৈশ্যপ্রহরী বিদ্যুৎখোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন

Affected infrastructure

এক্সকাভেটরমোটরসাইকেলমোবাইল ফোনএক্সকাভেটরের ব্যাটারি

Tags

ArsonRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 14/05/26open original ↗

অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পের চালক ও নৈশ্যপ্রহরীকে বুকে অস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে এক্সকাভেটরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার () দিবাগত গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ৮টা থেকে ১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে চালকদের মারধর করে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় খনন কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে অগ্নিসংযোগ করে। একই সাথে এক্সকাভেটরে ব্যবহৃত ৪টি ব্যাটারি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ্যপ্রহরী বিদ্যুৎ জানান, রাত ১টার দিকে ১০-১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে আমাদের বুকে অস্ত্র ধরে মারধর শুরু করে। তারা চলে যাওয়ার সময় এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায় ও পেট্রোল ঢেলে এক্সকাভেটর পুড়িয়ে দেয়। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ড্রাইভারদের মারধর করে এক্সকাভেটর পুড়িয়ে দেয়। ড্রাইভারের সাথে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ও এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায়। ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। এক্সকাভেটরের মালিক অভিযোগ নিয়ে থানায় আসছেন। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে গত ১৬ মার্চ খোকসার মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল খনন উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান। রবিউল আলম ইভান/এসএইচএ