বাড়ি থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা
Why this classification
This is a specific, recent attack in Sitakunda, Chattogram, in which unidentified attackers lured a Chhatra League leader from his home and stabbed him with sharp weapons, cutting the tendons of his legs. The victim is in critical condition in Dhaka, so the event qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
চট্টগ্রামের সীতাকুণ্ডে (১৬ মে ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনের পুকুরপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, এবং পুলিশ প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বাড়ি থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মৃত হারুনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় তাকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। জাকারিয়ার এক স্বজন জানান, তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, রাত ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। পায়ের রগ কাটা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষত ছিল যে, স্যালাইন দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছিল না। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ না পেলেও পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএমএন/এমএন
