যশোরে অপহৃত ব্যবসায়ী কোটি টাকা মুক্তিপণ দাবি
Why this classification
Several men forcibly stopped a motorcycle rider in Jessore, abducted him into a private car, and demanded one crore taka ransom while threatening to kill him. This is a recent, specific act of forcible abduction and extortion, so it counts as violence.
Killed
0
Injured
0
Summary
যশোরের চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে (২ মার্চ ২০২৬) রাতে একটি প্রাইভেটকার থামিয়ে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁর স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং না দিলে হত্যার হুমকি দেয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
যশোরে অপহৃত ব্যবসায়ী কোটি টাকা মুক্তিপণ দাবি
যশোরে অপহৃত ব্যবসায়ী কোটি টাকা মুক্তিপণ দাবি Advertisement যশোর ব্যুরো প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ যশোরে জাহাঙ্গীর আলম নামে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অপহৃত জাহাঙ্গীর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলির খোলাডাঙ্গা কদমতলা এলাকায় বসবাস করেন। শহরের শংকরপুরে সরকারি ভেটেরিনারি হাসপাতালের সামনে আরআর মেডিকেল নামে তার ভেটেরিনারি ওষুধের ব্যবসা রয়েছে। ঘটনার পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছে ভুক্তভোগীর পরিবার। জানা যায়, জাহাঙ্গীর সোমবার রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছলে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নইলে তাকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মুঠোফোনে অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন অভিযোগ করে বলেন, আমাদের দোকানের পাশেই আমেনা ফার্মেসি নামে আরেকটি ভেটেরিনারির দোকান রয়েছে। মার্কেট মালিক ইউসুফ সাহেবের সঙ্গে দোকানটির মালিক শাহ আলমের ডিড-সংক্রান্ত বিষয়ে বিরোধ হয়। এরপর ইউসুফ সাহেব শাহ আলমের দোকানটি আমার স্বামীর কাছে ভাড়া দেয়। এরপর থেকে শাহ আলম আর আমার স্বামীর সঙ্গে নানা বিরোধ সৃষ্টি হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার এ ঘটনায় অভিযোগ দিলে আমরা মামলা হিসাবে রেকর্ড করেছি। আশা করি দ্রুত তাকে উদ্ধার করতে পারব।
