পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা রয়েছে: মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা আহত এবং একজন মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়া। এটি সহিংস অপরাধমূলক ঘটনা, তাই is_violence সত্য।

Reported by:JugantorSingle source
14/05/26•মধ্য সিঙ্গিমারী গ্রাম

Killed

0

Injured

2

Summary

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত করে সহযোগীরা এক মাদক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। ঘটনাটি ১৪ মে, ২০২৬ তারিখে ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Law Enforcement

Other actors

ASI Ayub AliASI Rafiqul IslamOC Ramjan Ali

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/05/26open original ↗

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা Advertisement লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪৩ পিএম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান পরিচালনার সময় পুলিশের দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। হামলার ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী। আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতীবান্ধা থানার এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে এক মাদক কারবারিকে আটকের পর হাতকড়া পরানো হয়। খবরটি ছড়িয়ে পড়লে তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে তারা ওই মাদক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। তবে তদন্তের স্বার্থে এবং পুনরায় গ্রেফতারের সুবিধার জন্য পলাতক আসামির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ওসি রমজান আলী বলেন, মাদক কারবারিদের হামলায় আমাদের দুজন কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।