মাকে কুপিয়ে জখম করল রিহ্যাব থেকে আসা ছেলে

AI-classifiedconfidence 92%

Why this classification

A son who had returned from rehab attacked his mother with a blade at their home in Banaripara, Barishal, on the early morning of 27 February 2026, after she objected to him using drugs. She was seriously injured and admitted to hospital, and police arrested him.

Reported by:JugantorSingle source
27/02/26•বানারীপাড়া

Killed

0

Injured

1

Summary

বরিশালের বানারীপাড়ায় রিহ্যাব থেকে ফেরা নেশাগ্রস্ত ছেলে সাহরিয়ার আহম্মেদ আলিফ নেশা করতে বাধা দেওয়ায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ভোররাতে তার মা তানিয়া ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করে। পুলিশ আলিফকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠিয়েছে, আর আহত তানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাহরিয়ার আহম্মেদ আলিফ (২৬) - অভিযুক্ত, নেশাগ্রস্ত নাতিতানিয়া ইসলাম (৪৫) - আহত মাসুরাইয়া আক্তার - মামলার বাদী, দাদিমো. মজিবুর রহমান - থানার অফিসার ইনচার্জমো. আতিয়ার রহমান - এসআই, তদন্ত কর্মকর্তা

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/02/26open original ↗

মাকে কুপিয়ে জখম করল রিহ্যাব থেকে আসা ছেলে

বানারীপাড়ায় নেশা করতে বাধা মাকে কুপিয়ে জখম করল রিহ্যাব থেকে আসা ছেলে Advertisement বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বানারীপাড়ায় রিহ্যাব থেকে ফিরে আসা ছেলেকে নেশা করতে বাধা দেওয়ার কারণে মা তানিয়া ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় নেশাগ্রস্ত নাতি সাহরিয়ার আহম্মেদ আলিফ (২৬)’র বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার বাদী সুরাইয়া আক্তার যুগান্তরকে বলেন, তার নাতি সাহরিয়ার আহম্মেদ আলিফ দীর্ঘদিন ধরে একটি রিহ্যাবে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে তাদের অজানতে পুরোনো সহযোগীদের সঙ্গে মিশে আবার নেশায় জড়িয়ে পরে। তার অংশ হিসাবে শুক্রবার ভোররাত অনুমান ৪টার দিকে তার পুত্রবধূ তানিয়া ইসলাম রান্না ঘরে সেহরির খাবার গরম করতে গিয়ে ছেলে সাহরিয়ার আহম্মেদ আলিফকে নেশা করতে দেখে প্রতিবাদ জানায়। এতে আলিফ ক্ষিপ্ত হয়ে মা তানিয়া ইসলাম (৪৫)কে কুপিয়ে জখম করে। পরে তারা গুরুতর আহত তানিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এ ঘটনায় দাদি সুরাইয়া আক্তার বাদী হয়ে নাতি আলিফের বিরুদ্ধে থানায় মামলা করেন। থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান এ মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এস আই মো.আতিয়ার রহমান রহমানকে নির্দেশ দেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নেশাগ্রস্ত আলিফকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন।