দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

AI-classifiedconfidence 85%

Why this classification

A woman vegetable seller was found dead with her throat cut in a bush in Nawabganj, Dhaka, which is a concrete, recent murder inside Bangladesh. The article does not name a suspect or motive, so it is classified as criminal violence.

Reported by:JugantorAjker PatrikaProthom AloSamakalDhaka PostCorroborated · 5 sources
11/10/26•নবাবগঞ্জ

Killed

1

Injured

0

Summary

ঢাকার নবাবগঞ্জে একটি ঝোপ থেকে সবজি বিক্রেতা পদ্মা রানী মাঝি (৪৮)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধ পেয়ে ঝোপে লাশটি পাওয়া যায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Padma Rani Majhi (48), vegetable seller (victim)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (5 sources)

Source 1: Samakal · 12/10/26open original ↗

গান, কবিতা, নাটক ও নৃত্যে সাংস্কৃতিক প্রতিবাদ উদীচীর

গান, কবিতা, নাটক ও নৃত্যে সাংস্কৃতিক প্রতিবাদ উদীচীর রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনায় গতকাল রোববার শিল্পকলা একাডেমির সামনে উদীচীর প্রতিবাদ কর্মসূচি। ছবি: সমকাল সমকাল প্রতিবেদক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১১:৫৩ গান, কবিতা, নাটক ও নৃত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে সামনে রেখে প্রতিবাদ জানাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শিল্পকলা একাডেমির দেয়ালে আঁকা বিশ্বকবির প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা তুলে ধরেন বাঙালির সাংস্কৃতিক পরিচয়, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রসঙ্গ। ‘যে কবি জনতার’ শিরোনামে গতকাল রোববার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাদদেশে রবীন্দ্রনাথের প্রতিকৃতির সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সহসভাপতি শিবানী ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক আজমীর তারেক চৌধুরী। অনুষ্ঠানে উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, রবীন্দ্রনাথের পরিচয় কেবল কবি হিসেবে সীমাবদ্ধ নয়। বাংলা ভাষা, সাহিত্য, সংগীত ও শিল্পবোধের পাশাপাশি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার সঙ্গেও তাঁর নাম গভীরভাবে জড়িয়ে আছে। তাঁর সৃষ্টি দীর্ঘকাল ধরে মানুষকে মানবিকতা, মুক্তবুদ্ধি ও সৌন্দর্যবোধের পথে অনুপ্রাণিত করছে। প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনাকে তিনি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে, সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমাননার জবাব কেবল প্রতিবাদে সীমাবদ্ধ রাখলে চলবে না; যুক্তিবোধ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও তার মোকাবিলা করতে হবে। তাদের মতে, রবীন্দ্রনাথের সাহিত্য ও শিল্পকর্ম বাঙালির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। বক্তব্যের পাশাপাশি পরিবেশনায়ও প্রতিবাদের সুর তুলে ধরেন শিল্পীরা। উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা গান পরিবেশন করেন। নাটক বিভাগের শিল্পীরা মঞ্চস্থ করেন রবীন্দ্রনাথের নাটক ‘বিসর্জন’-এর একটি অংশ। কবিতা আবৃত্তি করেন শিখা সেনগুপ্তা, ইসরাত কাকলী, সৈয়দা রত্না ও মনীষা মজুমদার। নৃত্য পরিবেশন করেন সুজানা ও সুপা সাদিয়া। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে শিল্প ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণের বার্তা দেয় উদীচী। - বিষয় : - উদীচী শিল্পীগোষ্ঠী

Source 2: Ajker Patrika · 12/10/26open original ↗

মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল, বাসা থেকে নারীর চার টুকরা দেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শিরিন বেগম (৩৫)। এই ঘটনায় স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর দেহ চার টুকরা করা ছিল। ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। এর জের ধরে গতরাতে কোনো এক সময় স্বামী দুলাল স্ত্রীকে হত্যা করেন। এরপর ধর থেকে মাথা এবং কোমর থেকে দুই পা আলাদা করে ফেলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিরিন বেগমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। বাবার নাম মৃত-সোহরাব আলী। নিহতের এক ছেলে চট্টগ্রাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Source 3: Dhaka Post · 12/10/26open original ↗

চিকিৎসককে মারধরের অভিযোগ, নীলফামারীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের চৌরঙ্গির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালক নাঈম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে হাসপাতালে আসেন। তিনি আসার পরে তাকে রিপোর্ট দিতে দেরি হওয়ায় চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বাঁধা দিলে নাঈম ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে তাকে মারধর শুরু করেন। পরে চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে এসে নাঈমকে আটক করেন। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। পরে বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে মানববন্ধন করেন। এ সময়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করে যাচ্ছি। রোববার আমাদের একজন চিকিৎসকের ওপর হামলা করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেইসঙ্গে বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানায়। মানববন্ধনের হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্টাফরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসরা কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল চিকিৎসক মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহজাহান ইসলাম লেলিন/এএমকে

Source 4: Jugantor · 11/10/26open original ↗

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ. ঢাকার নবাবগঞ্জে পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারী সবজি বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

Source 5: Prothom Alo · 12/10/26open original ↗

যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর চার টুকরা লাশ, স্বামী আটক

লাশপ্রতীকী ছবি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীর রাতে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন হওয়া এই নারীর নাম শিরিন বেগম। তাঁকে তাঁর স্বামী হত্যা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ নিয়ে দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ গিয়ে শিরিনের লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশের একই সূত্র বলছে, শিরিনকে গতকাল হত্যা করেন দুলাল। তিনি লাশটি চার টুকরা করে একটি ব্যাগে রাখেন। ব্যাগে মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় শিরিনের লাশ পায় পুলিশ। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানায় যাত্রাবাড়ী থানার পুলিশ। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন পুলিশলাশযাত্রাবাড়ীঅপরাধখুনহত্যা