বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টা
Why this classification
This incident was classified as gender-based violence in Pabna. Parties reported: Khair Dai. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ২৩ মে ফরিদপুরের সালথা উপজেলায় ৯ বছরের এক মাদ্রাসাছাত্রীকে রামদা দিয়ে মুখ চেপে ধরে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় এক ব্যক্তি। স্থানীয়রা টের পেয়ে অভিযুক্তকে আটকে রাখলেও সে পরবর্তীতে পালিয়ে যায় এবং পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা
মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা প্রতীকী ছবি সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০০:০৪ ফরিদপুরের সালথায় অস্ত্রের মুখে জিম্মি করে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা মো. খায়ের দাঈ (৩৫)। ভুক্তভোগীর মা জানান, আজ দুপুরে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা হাতে শিশুকে ভয় দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। স্থানীয়রা জানান, এ ঘটনা স্থানীয়রা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে তিনি ঘর থেকে পালিয়ে যান। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় অভিযুক্ত খায়েরকে আসামি করে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। - বিষয় : - ফরিদপুর - ধর্ষণচেষ্টা
ছাগলে সজিনা পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ
ছাগলে সজিনা পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ ঈশ্বরদীতে প্রাণ গেল বৃদ্ধের Advertisement ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঈশ্বরদীতে ছাগল সজিনা গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে মাহাবুল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তোসলিম মুন্সির সজিনা গাছের পাতা খেয়ে ফেলায় উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় বাশার ও তোসলিম লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বাশার মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।
বাড়ির পাশে আম কুড়াতে যাওয়া শিশুকে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টা
ধর্ষণপ্রতীকী ছবি: প্রথম আলো ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে ৯ বছরের এক কন্যাশিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। ঘটনার সঙ্গে জড়িত সালথা উপজেলারই খায়ের দাঈ (৩৫) নামের এক ব্যক্তি। তিনি বাড়ির পাশে একটি মুদিদোকান পরিচালনা করেন। তাঁর ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যান খায়ের। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে তিনি ঘর থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামি করে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিশুঢাকা বিভাগফরিদপুরসালথাধর্ষণ
