ওরসে গানের স্টেজে ভাঙচুর, বাড়িঘরে ভক্তদের হামলা
Why this classification
This report describes a specific, recent physical attack: villagers smashed a stage at a shrine festival, followed by a counter-attack that damaged houses and mosque glass and injured three people. The event is a concrete violent incident in Bangladesh, not a statement or roundup, so it qualifies.
Killed
0
Injured
3
Summary
সিলেটের বিশ্বনাথে রামপামা ইউনিয়নের শ্রীপুরে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারের ওরসে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে রবিবার (২২ মার্চ ২০২৬) রাতে গ্রামবাসী গানের স্টেজ ভাঙচুর করে। এর পাল্টা হিসেবে সোমবার (২৩ মার্চ ২০২৬) সকালে মাজারের ভক্তরা গ্রামবাসীর বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে, এতে কাছা মিয়া, এলাছ মিয়া ও খালেদ মিয়া আহত হন।
AI analysis
Category
Communal / Religious Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ওরসে গানের স্টেজে ভাঙচুর, বাড়িঘরে ভক্তদের হামলা
ওরসে গানের স্টেজে ভাঙচুর, বাড়িঘরে ভক্তদের হামলা Advertisement বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম বিশ্বনাথে মাজারের ওরসে উচ্চ সুরে গান বাজনা করায় স্টেজ ভাঙচুর করেছে গ্রামের লোকজন। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে রামপামার শ্রীপুরের শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে। পরে সোমবার সকালে পালটা হামলা করে মাজারের ভক্তরা গ্রামের লোকজনের বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করে বলে অভিযোগ গ্রামের লোকজনের। এতে কাছা মিয়া, এলাছ মিয়া ও খালেদ মিয়া আহত হয়েছেন। তবে মসজিদে হামলা করে গ্লাস ভাঙচুরের বিষয়ে একে অপরকে দায়ী করছেন উভয়পক্ষ। মাজারে ওরসের দিন মাদকের হাট জমজমাট হয়ে ওঠে বলে দাবি করেন গ্রামের লোকজন। গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া ও নেছার আল মাহমুদ অভিযোগ করেন, ওরসের নামে মাজারে অশ্লীলতা, উচ্চ সুরে গানবাজনা, অবাধে মাদক সেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে মাজার কর্তৃপক্ষ। গ্রামবাসী বার বার বলার পরও মাজার অনুসারীরা তা মানেনি। মাজারের খাদেম দুদু মিয়া বলেন, তাদের বাড়িঘরে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার হামলা বা ভাঙচুর করা হয়নি। আমার মাজারের ওরসের গানের স্টেজের হামলাকে আড়াল করার জন্য মসজিদে হামলা বা ভাঙচুরের নাটক সাজানো হয়েছে। ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, মাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
