AL and BNP supporters clash in Shahbagh
Why this classification
The incident is a clash between supporters of Awami League and BNP, indicating a political motive. There are no indications of criminal, communal, or gender-based motives.
Killed
0
Injured
2
Summary
Awami League and BNP supporters clash in Shahbagh, Dhaka, resulting in 2 injuries.
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League, BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League, BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
রাজধানীর আদাবর থানা এলাকায় একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. রাকিব মাহমুদ (২০), আঃ রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)। আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে পুলিশ জানতে পারে, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন। সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৫ মিনিটে আদাবর থানা পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এ সময় বাসার ভেতর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। এসএএ/বিআরইউ
তেঁতুলিয়ায় জালে উঠে এল ১২ ফুট লম্বা অজগর
পঞ্চগড় জেলার মানচিত্র পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে উঠে আসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর। পরে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। এর আগে সকালে ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে অজগরটি উঠে আসে। গতকাল সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি জাল নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বড় একটি সাপ উঠে আসে। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে সেখানে লোকজন জড়ো হন। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, সাপটি অজগর বুঝতে পেরে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসে অজগরটি নিয়ে যান। অজগরটির ওজন ১০ থেকে ১২ কেজি বলে জানান বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে অজগরটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন উদ্ধারপঞ্চগড়রংপুর বিভাগতেঁতুলিয়া
