সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 85%

Why this classification

This article is a digest of several unrelated short news items, and most of them (a suicide, a lightning death, a drowning, a court-ordered punishment, a simple police arrest, and a domestic suicide) are not violence incidents. The one qualifying item is a specific attack in Fulbari, Kurigram, where a man allegedly tried to rape a schoolgirl in a maize field, and local people detained him.

Reported by:JugantorSingle source
07/05/26•Char Gorukh Mondol Bridge (চর গোরুক মণ্ডল সেতু)

Killed

0

Injured

0

Summary

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৬-০৫-০৭ তারিখে (বৃহস্পতিবার) প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ভুট্টাখেতে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জেলানি মিয়া নামে এক যুবককে আটক করে এবং পুলিশ শুক্রবার তাকে কারাগারে পাঠায়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Jelani Mia (জেলানি মিয়া)Local residents (স্থানীয়রা)Police

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/05/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কের নতুন বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নুসরাত জাহান মিম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে নতুন বাজার এলাকার মো. আফজাল হোসেনের মেয়ে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি মাহমুদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর ব্যুরো নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে ধান শুকানোর সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই এলাকার হাসান আলীর ছেলে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি খাগড়াছড়িতে অতিরিক্ত মদপানে শ্রমিকের মৃত্যু খাগড়াছড়ি সদর এলাকায় রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামে পরিবহণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত কৃষ্ণ দে খাগড়াছড়ি বাস স্টেশনে রাঙামাটি কাউন্টারে টিকেট চেকার ছিলেন। অতিরিক্ত মদপানের পর পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খাগড়াছড়ি প্রতিনিধি ক্ষেতলালে মাদকসেবনে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, মঙ্গলবার সোহেল রানাসহ তিন মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি ফুলবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলানি মিয়া নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা যায়, ওই ছাত্রী বৃহস্পতিবার বাইসাইকেলে করে প্রাইভেট পড়তে যাচ্ছিল। চর গোরুক মণ্ডল সেতুতে পৌঁছলে জেলানি মিয়া তাকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতিতে কৃষক দল নেতা আটক সিলেটের ওসমানীনগরে পুলিশ ক্লিয়ারেন্সের জালিয়াতি মামলায় মকবুল হোসেন নামে এক কৃষক দল নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দয়ামীর এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক মকবুল কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও তাজপুর সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক। তার নামে নারী নির্যাতন, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। সিলেট ব্যুরো বাঘায় স্বামীর বকা খেয়ে স্ত্রীর আত্মহত্যা বাঘায় ফোনে স্বামীর বকা খেয়ে শাকিলা আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘা পৌরসভার কলিকগ্রামের পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে গৃহবধূ শাকিলা আক্তারের কথাকাটাকাটি হয়। পরে সে আত্মহত্যা করে। বাঘা (রাজশাহী) প্রতিনিধি