বেড়ায় আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে পতাকা উত্তোলন ও বিএনপির ব্যানার পোড়ানো

AI-classifiedconfidence 98%

Why this classification

This incident is classified as political violence because members of the AL and BNP engaged in partisan actions in Bera Bazar, Pabna, on February 27, 2026. The event involved AL activists entering a locked party office to hoist a flag and BNP workers subsequently burning a banner. Although no casualties were reported, the specific perpetrator and victim sides are not recorded. The incident is supported by three corroborating sources.

Reported by:JugantorDhaka PostProthom AloCorroborated · 3 sources
27/02/26•Bera Bazar

Killed

0

Injured

0

Summary

পাবনার বেড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা তালাবদ্ধ দলীয় কার্যালয়ে প্রবেশ করে পতাকা উত্তোলন করেন, পরবর্তীতে বিএনপি কর্মীরা এসে তাদের ব্যানার পুড়িয়ে দেয়। ঘটনাটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে বেড়া বাজারে ঘটে।

AI analysis

Category

Political Violence

Confidence

98% · severity 2

Parties involved

ALBNP

Tags

Party ClashVandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Dhaka Post · 28/02/26open original ↗

পরিবারের নিরাপত্তা চাইলেন সেই ইবি ছাত্রী

ক্যাম্পাস কুষ্টিয়া পরিবারের নিরাপত্তা চাইলেন সেই ইবি ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯ অ+ অ- ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক র‍্যাগিংয়ের শিকার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুলপুরী খাতুনের পরিবারকে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন ফুলপুরী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী আমলে কেস করতে গিয়েও লাভ হয় নাই। আমরা আর কতদিন এমন নির্যাতনের শিকার হবো? আমাদের নিরাপত্তা কোথায়? বাড়িতে সন্ত্রাসীরা মারতে আসছিল ধারালো অস্ত্র দিয়ে। সন্ত্রাসীরা কেমন হুমকি দিয়ে গেছে তার প্রায় এক মিনিটের একটা অডিও আছে। এর আগে ইউনিয়ন চেয়ারম্যানের ভাই এসে বিনা কারণে গুন্ডামি করে মারছে। যে আমাদের জমি দখল করে আছে সেই মারায়ছে ভাড়া করে এনে। সেসময় আমাদের বাড়ির ২টা স্মার্টফোন কেড়ে নিয়ে নষ্ট করে দিলেও আমরা কোনো বিচার পাইনি। সন্ত্রাসীদের নিষেধে কেউ বিচার করতেও আসে না। নতুন সরকারের আমলেও কি আমরা সন্ত্রাসী দ্বারা নির্যাতনের শিকার হবো? আমাদের পরিবারের কোনো ক্ষতি হলে সেই দায় সরকারের। ফুলপুরী খাতুন আরও লিখেছেন, রাতে ঘুমাতে পারি না, বাড়িতে এসে থাকতে পারি না কোনো ভাইবোনই। সন্ত্রাসীরা রাত দিন নাই যখন তখন বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। ৫ বছর ধরে বাড়ির জায়গা নিয়ে ঝামেলা করে আমাদের বাড়ির সামনের সব জায়গা দখল করে নিয়েছে। আজ কাঁটাতার দিয়ে আরও দখল করে নিতে আসছে। রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে এসে আব্বুকে খুঁজতেছিল। মেরে ফেলবো, হাত-পা কেটে ঝুলিয়ে রাখবো যেখানেই পায়। আব্বুকে পায় নাই, আম্মুর ওপরে গরম দেখায়ে গেছে, এমন কি ধাক্কা দিয়ে ফেলে দিছে। তিনি লিখেছেন, সন্ত্রাসীদের হুমকিতে এলাকায় সালিশির মাধ্যমে সমাধানেও কেউ আগায় না। ৫ বছর ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শান্তিতে থাকতে দেয় নাই, চেয়ারম্যান-মেম্বার সবাই মিলে আমাদের জিম্মি করে রাখছে। কথায় কথায় ছেলেমেয়েকে মেরে ফেলার, তুলে নেওয়ার হুমকি দেয়। আমাদের ওপর জুলুম করে আমাদের নামেই মিথ্যা কেস দিলেও কোর্ট খারিজ করে দিছে। আমরা কোর্ট থেকে জমির সার্বিক রায় পেয়ে এসেও সন্ত্রাসী দিয়ে আমাদের সবকিছু দখল করে নিয়ে আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে এলাকার মেম্বার। এদিকে ফুলপরীর পরিবার সূত্রে জানা যায়, তার বাবা আতাউর রহমান ইউনিয়ন কৃষক দলের সদস্য। আওয়ামী আমলে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরেই স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের হুমকিতে ছিলেন। এছাড়া বর্তমানে আতাউর রহমানের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে তারই মামাতো বোন নুর জাহান আক্তার নুপুরের। নুর জাহান স্থানীয় প্রভাবশালী টিপু বিশ্বাসকে দিয়ে আতাউরের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নুর জাহানের ঘনিষ্ঠতা থাকলেও সেসব নেতা এখন জেলে থাকায় নুর জাহান বর্তমানে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় প্রভাব বিস্তার করছেন বলে জানা যায়। জিজ্ঞেস করলে ফুলপুরী বলেন, আমার পরিবারের সবার জীবন হুমকিতে আছে। গতকাল অস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে যাওয়ার পর সারারাত ঘুমাতে পারিনি। স্থানীয়রা ওই সন্ত্রাসীদের ভয়ে বিষয়টি মীমাংসা করারও সাহস পায় না। এছাড়া তারা পূর্বে আমার বাবাকে মারধর করেছে এবং গতকাল আম্মুকেও ধাক্কা দিয়েছে। আমি এসব ঘটনার বিচার এবং আমার পরিবারের নিরাপত্তা চাই। এ ব্যাপারে অভিযুক্ত টিপু বিশ্বাস বলেন, এটি তাদের পারিবারিক বিরোধ। আমি প্রতিবেশী হিসেবে তাদের ঝামেলার সময় সেখানে গিয়েছিলাম। তবে আমি এসব হুমকি-ধমকির সঙ্গে যুক্ত নই। পাবনার আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি রাতে ‘দেশরত্ন শেখ হাসিনা’ হলের গণরুমে নবীন ছাত্রী ফুলপরী খাতুনকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে তদন্তে ঘটনা প্রমাণিত হলে জড়িত থাকার দায়ে শা ছাত্রলীগের সহ-সভাপতি অন্তরাসহ ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। আরএআর

Source 2: Jugantor · 27/02/26open original ↗

তালা ভেঙে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন

পাবনার বেড়ায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়া বাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Source 3: Prothom Alo · 01/03/26open original ↗

পাবনায় দাদি-নাতনিকে হত্যার ঘটনায় মামলা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

আদালতপ্রতীকী ছবি পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ উদ্ধার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে নিহত দাদির মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলাটি করেছেন। তবে নতুন করে কেউ গ্রেপ্তার হননি। এদিকে গত শনিবার ঘটনার পর আটক দুজনের মধ্যে একজনের দেওয়া তথ্যে পুলিশ গতকাল দুপুর অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। তবে পুলিশ তথ্য দেওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি। ঈশ্বরদী থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা আলামতের মধ্যে একটি রড, একটি বাঁশের লাঠি ও একটি হাতুড়ি রয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ির পাশের পুকুর, ধর্ষণস্থল ও পাশের জমি থেকে এসব আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘ঘটনা তদন্তে আশানুরূপ অগ্রগতি হয়েছে। মামলা হয়েছে। আশা করছি, আমরা শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’ প্রসঙ্গত, মেয়েটির বাবা-মা আলাদা থাকেন। বাবা কাজের তাগিদে কিছুদিন ধরে ঢাকায় রয়েছেন। বাড়িতে শুধু দাদি ও নাতনি ছিলেন। গত শুক্রবার রাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নার শব্দ শোনা যায়। এ সময় কয়েকজন প্রতিবেশী ঘর থেকে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তাঁরা নিজেদের ঘরে ফিরে যান। সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে দাদির রক্তাক্ত লাশ দেখতে পান। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। একপর্যায়ে পাশের একটি শর্ষেখেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন রাজশাহী বিভাগমামলাঅস্ত্রউদ্ধারঈশ্বরদীপাবনা