বিয়ের অনুষ্ঠানে মদপানে অসুস্থ, চিকিৎসাধীন দুই যুবকের মৃত্যু
Why this classification
প্রবন্ধে কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন বা সংঘর্ষের উল্লেখ নেই; এটি মদপানের ফলে মিথানল বিষক্রিয়া ও মৃত্যুর ঘটনা, যা অপরাধমূলক স্বভাবের। তাই এটি রাজনৈতিক হিংসা নয়, বরং অপরাধমূলক হিংসা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
Killed
0
Injured
0
Summary
গাজীপুরের একটি বিয়ের অনুষ্ঠানে মদপান করে মিথানল বিষক্রিয়ায় দুই যুবক হাসপাতালে ভর্তি হয়ে মারা যান; অভিযুক্ত এক ব্যক্তি পলাতক।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বিয়ের অনুষ্ঠানে মদপানে অসুস্থ, চিকিৎসাধীন দুই যুবকের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে মদপানে অসুস্থ, চিকিৎসাধীন দুই যুবকের মৃত্যু ফাইল ছবি কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৯:২৩ গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানার বাইমাইল এলাকায় বিয়ের অনুষ্ঠানে মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। পুলিশের ভাষ্য, এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি পলাতক রয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুর রেজাকের ছেলে সজিব হোসেন (২২) এবং একই এলাকার মোস্তফা ইসলামের ছেলে রনি মিয়া (২০)। সজিব বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি একই এলাকায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিকে পড়াশোনা করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার বাসিন্দা রমজান আলীর বিয়ের অনুষ্ঠানে মদপান করেন সজিব ও রনি। পরদিন সকাল থেকে তাঁরা অসুস্থ বোধ করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সজিব হোসেন এবং বিকেল সাড়ে ৪টার দিকে রনি মিয়া মারা যান। রনির নানী রেজিয়া খাতুন বলেন, ‘রনি আমার সঙ্গে থাকত এবং পড়াশোনা করত। আমি ভিক্ষা করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে খুবই ভদ্র ছিল, কোনো ধরনের নেশা করত না। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি চাই।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ার (মিথানল পয়জনিং) কারণে তাঁদের মৃত্যু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, ‘শাহবাগ থানা থেকে সজিব নামে একজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খবর পেয়েছি। পরে বিকেলে রনি মিয়া নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। এ ঘটনার পর অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে কাজ করছি।’
