যুবককে কুপিয়ে জখম, কারাগারে জুলাইযোদ্ধা

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Mymensingh. Parties reported: Liton's Group, Emdadul Haq Mukul. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:SamakalSingle source
15/07/26•Dhurail Bazar, Haluaghat

Killed

0

Injured

1

Summary

গত ১৫ জুলাই ময়মনসিংহের হালুয়াঘাটে ফেসবুকে ইয়াবা সেবনের ছবি ছড়ানোকে কেন্দ্র করে এমদাদুল হক মুকুল নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 5

Parties involved

Liton's GroupEmdadul Haq Mukul

Tags

Drug WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 27/07/26open original ↗

যুবককে কুপিয়ে জখম, কারাগারে জুলাইযোদ্ধা

সারাদেশ যুবককে কুপিয়ে জখম, কারাগারে জুলাইযোদ্ধা × ওয়াসেল আহমেদ আজহার হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২০:২৫ - অ + ময়মনসিংহের হালুয়াঘাটে ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়ানোকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার মামলায় জুলাইযোদ্ধা ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার হালুয়াঘাট থানার পুলিশ গ্রেপ্তারকৃত আজহারকে আদালতের মাধ্যমে ময়মনসিংহের কারাগারে পাঠায়। গত রোববার রাতে উপজেলার ধুরাইল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি উত্তর ধুরাইল এলাকার এমদাদুল হক মুকুল ঘটিয়েছেন– এমন সন্দেহে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটনের লোকজন। তারা তাঁকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকেন। এরই জেরে গত ১৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে ধুরাইল বাজারের একটি দোকানে গেলে মুকুলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মুকুলের ছোট ভাই মো. রোকন মিয়া বাদী হয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এতে ওয়াসেল আহমেদ আজহারসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। বিষয় : ময়মনসিংহ জুলাইযোদ্ধা কারাগার আরও পড়ুন পরিত্যক্ত কূপে পড়ে তরুণের মৃত্যু কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ বিদায়ী ভিসির নানা অনিয়ম, তদন্তের দাবি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ সর্বশেষ পরিত্যক্ত কূপে পড়ে তরুণের মৃত্যু কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ বিদায়ী ভিসির নানা অনিয়ম, তদন্তের দাবি হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির শহীদ মিনারে উদীচীর অনুষ্ঠানে অনুমতি বাতিল, চাপের অভিযোগ রিহ্যাবের আবাসন মেলা ও এজিএম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় মোদিকেও পিছু হটতে বাধ্য করেছে জেন-জি, কিন্তু টেকসই পরিবর্তন কতটা সম্ভব? খাদ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর দাবি বিশেষজ্ঞদের আরও পড়ুন ×