সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, recent incident in Sonargaon, Narayanganj, on the night of 5 April 2026, in which a gang led by Obaidul Haque attacked and hacked eight people with local weapons after they protested a robbery. Eight people were injured, five mobile phones and 12,000 taka were looted, and one woman was sexually harassed.

Reported by:JugantorSingle source
05/04/26•বাসাবো, জামপুর ইউনিয়ন, সোনারগাঁ

Killed

0

Injured

8

Summary

৫ এপ্রিল ২০২৬ রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বাসাবো এলাকায় ছিনতাইয়ের প্রতিবাদ করায় ওবায়দুল হকের নেতৃত্বে একদল ছিনতাইকারী ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং মোবাইল ও টাকা লুট করে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ওবায়দুল হক (অভিযুক্ত, ছিনতাইকারী দলের নেতা)এমদাদুলমাসুদমোস্তাফিজুর রহমানইলিয়াছফাইজুল হকইব্রাহিমআলমগীর হোসেন (ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী)সাখাওয়াত হোসেন (আহত)আওলাদ হোসেন (আহত ব্যবসায়ী ও মামলার বাদী)মাছুম মিয়া (আহত, বাইতুন নুর জামে মসজিদের সভাপতি)মামুন মিয়া (আহত)অন্তর মিয়া (আহত)সানি মিয়া (আহত)সাজু বেগম (শ্লীলতাহানির শিকার নারী)সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ

Affected infrastructure

মোবাইল ফোন (৫টি লুট)নগদ টাকা (১২ হাজার, লুট)

Tags

RobberySexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 8

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 06/04/26open original ↗

সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখম Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৬ এপ্রিল) সকালে আহত ব্যবসায়ী আওলাদ হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা ৫টি মোবাইল ও টাকা লুট করে নিয়ে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাখাওয়াত হোসেন এবং মাছুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক-মুছারচর সড়কের ইব্রাহিমের বাড়ির পাশ দিয়ে ফতেপুর দড়িকান্দি এলাকার আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী বাড়ি যাচ্ছিলেন। পথে অভিযুক্ত ওবায়দুল হকের নেতৃত্বে সাত থেকে আটজনের একটি ছিনতাইকারী দল মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে আলমগীর চিৎকার করে পার্শ্ববর্তী বাসাবো গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সাখাওয়াত গ্রামের লোকজন নিয়ে ওবায়দুলের বাড়িতে গিয়ে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে। একপর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে ওয়ায়দুলের নেতৃত্বে এমদাদুল, মাসুদ, মোস্তাফিজুর রহমান, ইলিয়াছ, ফাইজুল হক ও ইব্রাহিম দেশীয় অস্ত্র নিয়ে সাখাওয়াত ও তার বড় ভাই আওলাদ হোসেন, বসাবো বাইতুন নুর জামে মসজিদের সভাপতি মাছুম মিয়া ও তার ভাই মামুন মিয়া, অন্তর মিয়া, সানি মিয়ার ওপর হামলা করে। হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে ৫টি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। সাজু বেগম নামের এক নারীর শ্লীলতাহানিও করা হয়। আহত আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওবায়দুলের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। রোববার রাতে এক ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করায় ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।