বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
Why this classification
The article reports a specific stabbing on Friday night, 2 October 2026, in Akkelpur, Joypurhat, in which BNP leader Alamgir Hossain Alam and his wife were stabbed during a dispute over sand extraction. The alleged attacker, Atiar Rahman Sumon, was also treated for a hand injury, so the incident is a valid violent attack within the recent window.
Killed
0
Injured
3
Summary
জয়পুরহাটের আক্কেলপুরে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে (২ অক্টোবর ২০২৬) রাতে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুন ছুরিকাহত হন। অভিযুক্ত জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনও হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৮:৩০ | প্রিন্ট সংস্করণ জয়পুরহাটের আক্কেলপুরে এক বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুন আহত হয়েছেন। তারা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া হাতে আঘাত নিয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন জিয়া পরিষদের নেতা অভিযুক্ত আতিয়ার রহমান সুমনও। আহত আলমগীর হোসেন রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। জানা গেছে, রোয়াইড় গ্রামের একটি ব্যক্তি মালিকানাধীন জমি খনন করে প্রায় এক মাস ধরে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। জমিতে ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে অবস্থান নেন বিএনপি নেতা আলমগীর। গত বুধবার গ্রামবাসী উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলেন। গতকাল শনিবার বিকেলে রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াতের উপস্থিতিতে দুপক্ষের বৈঠকের কথা ছিল। আলমগীর হোসেনের দাবি, গত শুক্রবার রাতে তিনি গ্রামবাসীকে গতকাল শনিবারের বৈঠকের কথা জানাতে বাড়ি থেকে বের হন। পথে চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে সুমনের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে এলে তাঁর স্ত্রী মাহবুবা খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর আগে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে আতিয়ার রহমান সুমন পাল্টা অভিযোগ করে বলেন, আলমগীর হোসেন মাদক ব্যবসা করেন। গত এপ্রিলে আমরা তাঁকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলাম। গত শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর আমাকে মারধর করেন। এতে আমি বাম হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। চাঁদাদাবির অভিযোগ ভিত্তিহীন। আমি বালু উত্তোলনের সঙ্গেও জড়িত নই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বি রাকিব বলেন, গত রাত ৯টার দিকে আলমগীর হোসেন ও তাঁর স্ত্রীকে হাসপাতালে আনা হয়। আলমগীরের মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে এবং তাঁর স্ত্রীর বাম চোখের নিচে আঘাত রয়েছে। আর আতিয়ার রহমান হাতে আঘাত পেয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল দুপক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই তারা বিবাদে জড়িয়েছে। আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহত হওয়ার ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - ছুরিকাঘাতে হত্যা
আক্কেলপুরে বিএনপি নেতা ও স্ত্রীকে ছুরিকাঘাত
আক্কেলপুরে বিএনপি নেতা ও স্ত্রীকে ছুরিকাঘাত Advertisement জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের নেতা আতিয়ার রহমানের বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টার পর রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের মোড় আজাদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে অভিযুক্ত আতিয়ারও চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী আলমগীর ও অভিযুক্ত আতিয়ার পাশাপাশি দুটি ওয়ার্ডে চিকিৎসাধীন। আলমগীরের মাথায় এবং আতিয়ারের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, রোয়াইড় গ্রামে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি খুঁড়ে প্রায় একমাস ধরে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। সোমবার রাতে পুলিশ একটি ট্রাক্টর আটক করলেও পরে আবারও ট্রাক্টর চলাচল শুরু হয়। এ নিয়ে আলমগীরসহ স্থানীয়দের সঙ্গে আতিয়ার রহমানের বিরোধ চলছিল। আলমগীরের অভিযোগ, বালু উত্তোলনের প্রতিবাদ করায় আতিয়ার তাকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী মাহবুবা খাতুনকেও ছুরিকাঘাত করা হয়। তিনি আরও অভিযোগ করেন, গরু কেনাবেচার ব্যবসা করায় আতিয়ার তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে আতিয়ার বলেন, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। আলমগীর মাদকের ব্যবসার সঙ্গে জড়িত-এমন অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে প্রতিবাদ করায় আলমগীর তার ওপর হামলা করে। লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ চলছিল। শনিবার বিকালে উভয়পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল। আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ জানান, ছুরিকাহতের ঘটনাটি শুনেছেন। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
