অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে দোকান থেকে ধরে নিয়ে মারধর

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as mob justice / lynchings in Jashore. Parties reported: AL, Unidentified Mob. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloSamakalCorroborated · 2 sources
22/03/26•Nawapara Bazar, Nurbaag

Killed

0

Injured

1

Summary

যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আবদুর রউফ মোল্যাকে একদল যুবক দোকান থেকে ধরে নিয়ে মহাসড়কের ওপর লাঠিসোঁটা ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করেছে। ২০২৬ সালের ২২ মার্চ রোববার সকালে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় এই মব জাস্টিসের ঘটনা ঘটে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

74% · severity 4

Parties involved

ALUnidentified Mob

Tags

Vigilante JusticeLynchingParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 25/03/26open original ↗

অভয়নগরে আ.লীগ নেতাকে মারধর, মব সৃষ্টির অভিযোগ

অভয়নগরে আ.লীগ নেতাকে মারধর, মব সৃষ্টির অভিযোগ নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:৪৩ | প্রিন্ট সংস্করণ যশোর জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রউফ মোল্যার ওপর দুর্বৃত্তরা মব সৃষ্টি করে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ এলাকায় যশোর জেলা পরিষদের মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।  রউফ মোল্যা (৫৮) অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রউফ মোল্যা যশোর যাওয়ার উদ্দেশে নওয়াপাড়া নুরবাগ মোড়ে জেলা পরিষদের মার্কেটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন লোক এসে লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে রউফ মোল্যাকে ধরে মারধর করে। পরে বোরকা পরিহিত এক নারীকে জোরপূর্বক ধরে এনে তাঁর পাশে বসিয়ে রউফ মোল্যা অনৈতিক কাজ করেছে– এমন কথা বলতে থাকে। এ সময় কয়েকজন যুবককে রউফ মোল্যাকে লাঠি দিয়ে প্রহার করতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রউফ মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোকানি নজরুল ইসলাম জানান, রউফ মোল্যা ঘটনার সময় তাঁর দোকানে বসেছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন এসে তাঁকে ধরে নিয়ে মারধর করতে করতে দোকানের সামনের মহাসড়কে নিয়ে যায়। ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, তিনি কোনো অনৈতিক কাজে জড়িত নন। তিনি জেলা পরিষদ মার্কেটের বাথরুমে গিয়েছিলেন। সেখান থেকে নামার সময় তাঁকে কয়েকজন যুবক ভয় দেখিয়ে এখানে জোরপূর্বক ধরে আনে। আবদুর রউফ মোল্যা জানান, তিনি ঘটনার সময় জেলা শহরে যাওয়ার উদ্দেশে নুরবাগে একটি দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে ধরে নিয়ে ব্যাপক মারধর করে। সামাজিক মাধ্যমে ছড়ানো ঘটনাটি সাজানো বলে দাবি করেন তিনি। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি  শুনেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - মারধর

Source 2: Prothom Alo · 22/03/26open original ↗

অভয়নগরে আওয়ামী লীগ নেতাকে দোকান থেকে ধরে নিয়ে মারধর

অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের ওপর আওয়ামী নেতাকে মারধর করা হয়েছে। আজ রোববার সকালেছবি: ভিডিও থেকে নেওয়া যশোরের অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মারধর করা হয়েছে। আজ রোববার সকালে কয়েকজন উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় একটি দোকান থেকে ধরে নিয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর তাঁকে মারধর করেন। ওই আওয়ামী লীগ নেতা হলেন আবদুর রউফ মোল্যা (৫৮)। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য এবং নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। মারধরে আহত আবদুর রউফ মোল্যাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রউফ মোল্যা নওয়াপাড়া বাজারের নূরবাগে অবস্থিত জেলা পরিষদের মার্কেটে নজরুল ইসলামের দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচ-সাত ব্যক্তি সেখান থেকে তাঁকে ধরে সামনের যশোর-খুলনা মহাসড়কের ওপর নিয়ে বেদম মারধর করেন। এরপর একজন নারীর ভিডিও করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত অবস্থায় আবদুর রউফ মোল্যাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আজ বিকেলে তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাড়িতে ফিরেছেন। আরও পড়ুন নড়াইলে সংঘর্ষে চারজনের নিহত হওয়ার পেছনে দুই সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্ব ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ওই ঘটনার কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আবদুর রউফ মোল্যা মহাসড়কের ওপর বসে আছেন। তাঁর পরনের প্যান্ট পায়ের নিচ থেকে কিছুটা ওপরে ওঠানো। পায়ের বেরিয়ে থাকা অংশে কয়েকটি আঘাতের চিহ্ন। তাঁর পাশে এক জোড়া স্যান্ডেল। এক পাশে বসে আছেন বোরকা পরিহিত এক নারী। কিছু লোক গোল হয়ে তাঁদের ঘিরে রেখে চিৎকার-চেঁচামেচি করছেন। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, আহত আবদুর রউফ মোল্যাকে ইঞ্জিনচালিত ভ্যানে তুলে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করছেন কয়েকজন। এ সময় ভ্যান যাতে না যেতে পারে, সে জন্য সামনে থেকে বাধা দিচ্ছেন কয়েকজন। তাঁরা জোরে জোরে ভ্যানের হ্যান্ডেল চেপে ধরে বাধা দিচ্ছেন। পরে তাঁদের সরিয়ে তাঁকে নিয়ে ভ্যানটি চলতে শুরু করেন। আরও পড়ুন বৃদ্ধ মাকে মারধর, গলায় কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানো হলো ছেলেকে ১৫ মার্চ ২০২৬ আবদুর রউফ মোল্যা জানান, তিনি আজ সকালে যশোরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর নওয়াপাড়া বাজারের নূরবাগে জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে তিনি বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক সেখান থেকে তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁরা লাঠি এবং লোহার পাইপ দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে ব্যাপক মারধর করেন। স্থানীয় দোকানি নজরুল ইসলাম বলেন, আবদুর রউফ মোল্যা সকাল সাড়ে ১০টার দিকে আমার দোকানে বসে ছিলেন। হঠাৎ পাঁচ থেকে সাতজন এসে তাঁকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। আরও পড়ুন পটুয়াখালীতে খেয়াঘাট দখল, টোল আদায়কারীদের মারধর ১৮ মার্চ ২০২৬ অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌমিক সেন বলেন, আবদুর ইউর মোল্যা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁর শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর ইন্টারনাল ইনজুরি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, অতি উৎসাহী কিছু লোক মব সৃষ্টির চেষ্টা করে আবদুর রউফ মোল্যাকে মারধর করেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন যশোরমারধরখুলনা বিভাগআওয়ামী লীগমব জাস্টিস