হাসপাতালে দ্বিতীয় দফা গণপিটুনি যুবকের মৃত্যু
Why this classification
The article reports a concrete mob beating of Wahiduzzaman Shamiem in Debhata, Satkhira, resulting in his death, which meets the criteria for violence; it occurred within Bangladesh and within the 14‑day window, so it is classified as a violence incident.
Killed
1
Injured
0
Summary
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে প্রথমে হসপিটালে নিয়ে গিয়ে আবার লোকেরা ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফা মারধর করে, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাটি ১১ অক্টোবর ২০২৬ তারিখে ঘটেছে এবং একজনের মৃত্যু ঘটেছে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
94% · severity 8
Perpetrator side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
হাসপাতালে দ্বিতীয় দফা গণপিটুনি যুবকের মৃত্যু
ধর্ম অবমাননা হাসপাতালে দ্বিতীয় দফা গণপিটুনি যুবকের মৃত্যু Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুদফা গণপিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রথম দফায় গণপিটুনির পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয়দফায় মারধর করা হয়। অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। গণপিটুনির আগে তিনি জনরোষের মুখে বিষপান করেন বলেও জানা যায়। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুর রহমান সানার ছেলে। জানা গেছে, মঙ্গলবার শামীমকে মারধরের খবর পেয়ে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। রাতে একদল লোক হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে আবার মারধর করেন। রাতে অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শামীমের বিরুদ্ধে আল্লাহ, রাসূল (সা.) ও সাহাবিদের নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। মূলত শামীমের কয়েকটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন মন্তব্য রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শামীমের শাস্তির দাবিতে দেবহাটা উপজেলা সদরে একদল মানুষ মিছিল করছে। মিছিলে তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় অবমাননার অভিযোগের পর সোমবার রাতে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে যান। এ সময় শামীম বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তার ভাইয়েরা তাকে কুলিয়া এলাকার সবুর ডাক্তারের চেম্বারে ভর্তি করেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে পারুলিয়া ও কুলিয়া এলাকার স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা কুলিয়ার ওই চেম্বারে গিয়ে শামীমকে মারধর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয়দফায় তার ওপর হামলার ঘটনা ঘটে। রাত ১১টার দিকে শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীমের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে শামীম অস্বাভাবিক আচরণ করছিলেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, উত্তেজিত জনতা ওই যুবককে ঘেরাও করলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কিছু লোক তাকে দ্বিতীয়দফায় মারধর করে। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার ক্ষোভ
নিহত ওয়াহিদুজ্জামান শামীমছবি: সংগৃহীত সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থা। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতি ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছে। গত মঙ্গলবার বিকেলে ও রাতে দেবহাটায় দুই দফায় মারধরের শিকার হন ওয়াহিদুজ্জামান। প্রথম দফায় পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাতে হাসপাতাল থেকে হামলাকারীরা তাঁকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করলে তাঁর মৃত্যু হয়। তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়: এনসিপি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে প্রকাশ্যে গণপিটুনি এবং পুলিশ উদ্ধার করার পর হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনা আইনের শাসন ও নাগরিকের জানমালের ওপর মারাত্মক আঘাত। হাসপাতাল যদি একজন আহত মানুষের জন্যও নিরাপদ না হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়—এই জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। এনসিপি আরও বলেছে, অভিযোগ সত্য হোক বা মিথ্যা, আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার করার অধিকার কারও নেই। নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সেটিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অডিওর সত্যতা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, হাসপাতালের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি এবং নিহত ব্যক্তির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছে দলটি। গণসংহতি আন্দোলনের ক্ষোভ সাতক্ষীরার এই ঘটনাকে ‘চরম বর্বরতা’ হিসেবে বর্ণনা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান আজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, উসকানি দিয়ে জনতাকে উত্তেজিত করা এবং চিকিৎসাধীন একজন মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে হত্যার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিকে রক্ষা করতে না পারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম ব্যর্থতা। তাঁরা অবিলম্বে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি পুলিশের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তাহীনতার বিষয়গুলো তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান। আরও পড়ুন সাতক্ষীরায় যুবককে পিটুনি, হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে আবার মারধর, পরে মৃত্যু ১৪ অক্টোবর ২০২৬ দৃষ্টান্তমূলক শাস্তি চায় এইচআরএসএস মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক বিবৃতিতে ঘটনাটিকে মানবিক মর্যাদা ও জীবনের অধিকারের প্রতি চরম অবজ্ঞা বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে তাঁর বিচার করার দায়িত্ব আদালত ও আইনানুগ কর্তৃপক্ষের। আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অধিকার কোনো গোষ্ঠীর নেই। শামীমের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায় সংস্থাটি। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারের সার্বিক নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে এইচআরএসএস। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজনীতি থেকে আরও পড়ুন মব জাস্টিসগণসংহতি আন্দোলনমানবাধিকারধর্মজাতীয় নাগরিক পার্টিসাতক্ষীরারাজনীতিদেবহাটাহত্যাএনসিপি
