বিএনপির দুই পক্ষের বিরোধে উত্তেজনা, অস্ত্র ও গুলিসহ আটক ৫

AI-classifiedconfidence 92%

Why this classification

This incident was classified as political violence in Barguna. It involved BNP against BNP. Reported by 2 sources.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
19/08/26•Talatali, Gabtali, Chotobogi

Killed

0

Injured

0

Summary

বরগুনার তালতালীতে উপজেলা বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধ ও পাল্টাপাল্টি সমাবেশের ডাককে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এয়ারগান ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

Mia Mostafizur Rahman MostakMahbubul Alam MamunNazrul Islam MollaShariful IslamSayedul IslamAtish Sarkar

Tags

Party ClashPolitical Unrest

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 20/08/26open original ↗

বিএনপির দুই পক্ষের বিরোধে উত্তেজনা, অস্ত্র ও গুলিসহ আটক ৫

বিএনপির দুই পক্ষের বিরোধে উত্তেজনা, অস্ত্র ও গুলিসহ আটক ৫ ছবি: সংগৃহীত আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২১:১৯ বরগুনার তালতলীতে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনীর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি এয়ারগান ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘাত এড়াতে পুলিশ ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের বিক্ষোভ সমাবেশ বাতিল ঘোষণা করেছে। বর্তমানে শহরজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে। আটকরা হলেন– তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার (২৮), কলাপাড়ার অনিক মজুমদার (২৫), বরগুনা সদরের মো. জামাল (২৭) ও হৃদয় মোল্লা (২৪) এবং নড়াইল জেলার লোহাগড়ার জিহাদ খান (৩৫)। পরে বিকেল ৪টার দিকে যৌথ বাহিনী আরেকটি অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল-আমিনের বসতবাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক। ওই বক্তব্যকে কেন্দ্র করে নজরুল ইসলাম মোল্লার অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন এবং মোস্তাক গ্রুপের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এরই জের ধরে বুধবার দুই পক্ষই একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ডাক দিলে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সব ধরনের সভা-সমাবেশ স্থগিতের নির্দেশ দেয়। অস্ত্রসহ বহিরাগত আটকের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিযোগ করে বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে একটি অংশ কয়েকদিন ধরে আমাকে ও আমার লোকজনকে হুমকি দিচ্ছিল। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলা চালানোর জন্যই তারা এসব বহিরাগতদের ভাড়া করে এনেছিল। বহিরাগতরা পুলিশের হাতে ধরা পড়েছে।’ তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন বলেন, ‘প্রশাসনের নির্দেশে আমরা বিক্ষোভ সমাবেশ বন্ধ করেছি। অস্ত্র উদ্ধারের বিষয়ে আমার কিছু জানা নেই।’ তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তালতলী থানার ওসি সাইদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। দুটি স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Source 2: Jugantor · 19/08/26open original ↗

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫

তালতলীতে বিএনপির পালটাপালটি সভা ঘিরে উত্তেজনা, অস্ত্রসহ আটক ৫ Advertisement তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম সংগৃহীত তালতলীতে বিএনপির দুই গ্রুপের পালটাপালটি সভা কেন্দ্র করে দুদিন ধরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে ১টি ইয়ারগান এবং বিদেশি অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গাবতলী এলাকা থেকে আটকরা হলো- তালতলীর আঙ্গারপাড়ার লিমন সিকদার, কলাপাড়ার চাকামইয়া এলাকার অনিক মজুমদার, বরগুনার কেওরাবুনিয়ার মো. জামাল, নরাইলের লোহাগড়ার জিহাদ খান ও বরগুনার কেওরাবুনিয়ার হৃদয় মোল্লা। জানা যায়, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের দেওয়া একটি বক্তব্য কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই গ্রুপ বুধবার পালটাপালটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। পরে গাবতলী এলাকায় ৫ জনকে আটক করে পুলিশ। বিকালে মাহবুবুল আলম মামুনের চাচাতো ভাই আল আমিনের বাড়ি থেকে ১টি এয়ারগান উদ্ধার করে যৌথ বাহিনী। মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জেলা বিএনপির প্রকাশ্য মদদে আমার লোকজনদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আজকের সমাবেশে সন্ত্রাসী হামলা করার জন্য বহিরাগতদের ভাড়া করে এনেছে। মাহবুবুল আলম মামুন বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি অবগত না। ওসি সাইদুল ইসলাম বলেন, এখনোও যৌথ বাহিনীর অভিযান চলছে।