রোহিঙ্গা শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete arson attack on a training centre in Ukhiya that happened on 12 June 2026, within the 14-day window. It caused about 12 lakh taka in damage, and the perpetrators and motive are still unidentified.

Reported by:SamakalSingle source
12/06/26•Rohingya Camp-4, Block B/6 (Ukhiya)

Killed

0

Injured

0

Summary

১২ জুন ২০২৬ (শুক্রবার) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। আগুনে কেন্দ্রের অফিস, নথিপত্র, আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয় এবং প্রায় ৫০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

দুর্বৃত্তরা (অজ্ঞাত)সিরাজ আমিন, উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)

Affected infrastructure

প্রশিক্ষণ কেন্দ্রের অফিসগুরুত্বপূর্ণ নথিপত্রআসবাবপত্রচিকিৎসা কার্যক্রমের সরঞ্জাম

Tags

ArsonBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/06/26open original ↗

রোহিঙ্গা শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

রোহিঙ্গা শিবিরের প্রশিক্ষণ কেন্দ্রে দুর্বৃত্তের অগ্নিসংযোগ কক্সবাজারের উখিয়ার স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন ছড়িয়ে পড়লে ভিড় করেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায়। ছবি: সমকাল টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৪:০৮ কক্সবাজারের উখিয়ার মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) একটি শিবিরে স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জানা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রটি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। সিএনআরএস নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার নামের কেন্দ্রটি পরিচালনা করে। উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, দুর্বৃত্তরা গতকাল দুপুরে কেন্দ্রটিতে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে বৃহৎ আকার ধারণ করে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল, এপিবিএন সদস্য ও সংশ্লিষ্ট এনজিও কর্মীরা যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ পুলিশ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম পুরোপুরি পুড়ে গেছে। সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। ঘটনার পরপরই সংশ্লিষ্ট সিআইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।