পরপর দুটি সংঘর্ষের পর ভৈরবের ওসি প্রত্যাহার

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রতিবেদনে ভৈরব রেলওয়ে স্টেশন ও কমলপুর/দুর্জয়মোড় এলাকায় দুই দফা সংঘর্ষের বর্ণনা রয়েছে, যাতে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং রাস্তা-রেলপথ বন্ধ হয়। এটি সাম্প্রতিক ও বাস্তব সহিংস ঘটনা, তাই সহিংসতা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
10/06/26•Bhairab Railway Station and Kamalpur/Durjoymor

Killed

0

Injured

50

Summary

৪ জুন ও ১০ জুন ভৈরবে দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়; ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ দীর্ঘ সময় বন্ধ থাকে। পরে ওসি আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দফাঁড়ি ইনচার্জ ইমাম আল মেহেদীপুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী

Affected infrastructure

ঢাকা-সিলেট মহাসড়কভৈরব রেলওয়ে স্টেশনসরকারি স্থাপনাব্যবসা প্রতিষ্ঠানবাড়িঘর

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 12/06/26open original ↗

পরপর দুটি সংঘর্ষের পর ভৈরবের ওসি প্রত্যাহার

পরপর দুটি সংঘর্ষের পর ভৈরবের ওসি প্রত্যাহার আতাউর রহমান আকন্দ ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৪৪ | প্রিন্ট সংস্করণ পরপর দুটি সংঘর্ষে ঘটনার পর কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলীর নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ। এ ছাড়া ভৈরব শহর ফাঁড়ি ইনচার্জ ইমাম আল মেহেদীকে জেলার কটিয়াদী থানার গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে বদলি করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র জানায়। প্রত্যাহারের বিষয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ বলেন, পুলিশ সুপার প্রয়োজন অনুযায়ী এক থানা থেকে অন্য থানায় ওসি বদলি বা প্রত্যাহার করতে পারেন। সংঘর্ষের ঘটনার সঙ্গে ওসি পরিবর্তনের কোনো সম্পৃক্ততা নেই। এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। গত ৪ জুন রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ভৈরব রেলওয়ে স্টেশনে ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এতে টানা ৫ ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে। এর পর ১০ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কমলপুর এলাকার যুবকদের সঙ্গে দুর্জয়মোড় সংলগ্ন আশপাশের এলাকার যুবকদের রাত ১২টা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘণ্টা সংঘর্ষ হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে নেয় উভয় পক্ষ। ফলে সাড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।  এ ঘটনায় ভৈরব থানার ওসি ও একজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ  আহত হয়। এর পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ভৈরবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ভৈরব থানা, র্যাব ও উপজেলা প্রশাসনের দুর্বলতার কারণেই ভৈরব রেলওয়ে স্টেশন ও ঢাকা-সিলেট মহাসড়ক দখলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হয়। অথচ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।  ফলে সরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দীর্ঘ যানযটে চার থেকে পাঁচ ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েন অসংখ্য মানুষ। - বিষয় : - ওসি প্রত্যাহার

Source 2: Jugantor · 11/06/26open original ↗

ভৈরব থানার ওসি প্রত্যাহার

ভৈরব থানার ওসি প্রত্যাহার Advertisement ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪৬ পিএম আতাউর রহমান আকন্দ। ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের আদেশে জনস্বার্থে ও প্রশাসনিক কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় তাকে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়। জানা গেছে, বুধবার (১০ জুন) রাতে ভৈরবে সংঘটিত সংঘর্ষ এবং ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে পুলিশ কর্তৃপক্ষ এ দাবিকে অস্বীকার করেছে। এ বিষয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মূসা শেখ বলেন, ঘটনাটি সত্য। প্রশাসনিক কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভৈরবের মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহরের কমলপুর ও বাসস্ট্যান্ড এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-সিলেট এবং ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নেতৃত্বে রাত ১২টার পর অভিযান চালিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করা হলে মধ্যরাতের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয় কমপক্ষে অর্ধশতাধিক দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে।