কারখানায় ঝুলছিল শ্রমিকের মরদেহ
Why this classification
A worker was found dead, hanging in a garment factory in Ashulia, and workers have raised doubts that it was murder rather than suicide because the feet were touching the floor. Police say the post-mortem report is needed to confirm the cause, so this is classified as a possible murder, with moderate confidence.
Killed
1
Injured
0
Summary
সাভারের আশুলিয়ার পলাশবাড়ীতে গিল্ডেন জিএবি পোশাক কারখানার ভেতর থেকে ৯ মার্চ ২০২৬ (সোমবার) মোহাম্মদ হাবিবুল্লাহ (৪০) নামে এক শ্রমিকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পা মাটির সঙ্গে লাগানো থাকায় হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
60% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কারখানায় ঝুলছিল শ্রমিকের মরদেহ
কারখানায় ঝুলছিল শ্রমিকের মরদেহ নিজস্ব প্রতিবেদক, সাভার প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৯:৩১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১২:২৯ | প্রিন্ট সংস্করণ সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ হাবিবুল্লাহ (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটির পা মাটির সঙ্গে লাগানো থাকায় এটি হত্যা, না আত্মহত্যা– এ নিয়ে শ্রমিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে। নিহত হাবিবুল্লাহ নীলফামারীর জলঢাকার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত গিল্ডেন জিএবি পোশাক কারখানায় সুইং লোডার হিসেবে কর্মরত ছিলেন। কারখানার সিকিউরিটি ইনচার্জ মজিবর রহমান জানান, সকালে কাজে এসে তারা কারখানার সিঁড়ি ও লিফটের পাশের একটি স্থানে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় হাবিবুল্লাহকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি নিয়ে কারখানার শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। হাঁটু গেড়ে পা মাটিতে লাগানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে বলে তারা জানান। রাহেলা বেগম নামের এক শ্রমিক বলেন, কয়েকদিন ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। অন্যান্য সেকশনের অল্প কিছু কর্মী কারখানায় যেতেন। আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। - বিষয় : - মরদেহ উদ্ধার - সাভার - পোশাক শ্রমিক
