স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধ: বিএনপির সংঘর্ষের পর চর ভোলানাথের গ্রাম পুরুষশূন্য

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a concrete clash between two BNP groups over chairmanship and UP election influence, with injuries and property damage, meeting the relevance and recency criteria; therefore it is classified as political violence.

Reported by:Ajker PatrikaSingle source
17/07/26•Char Bholanath

Killed

0

Injured

6

Summary

১৭ জুলাই বরিশালের মেহেন্দীগঞ্জের চর ভোলানাথ আদর্শ গ্রামে দুইটি বিএনপি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় ৫০টি বাড়ি লুটপাট ও ভাঙচুর হয়। ছয়জন গুরুতরভাবে আহত হন, যার মধ্যে দুইজন ঢাকা হাসপাতালে ভর্তি।

AI analysis

Category

Political Violence

Confidence

94% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNPLocals

Other actors

রিপনআলী বয়াতিআরিফআলী বয়াতির ছেলেসালাম বয়াতি

Affected infrastructure

houses

Tags

Election ViolenceParty ClashVandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 6

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP, Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 27/07/26open original ↗

স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধ: বিএনপির সংঘর্ষের পর চর ভোলানাথের গ্রাম পুরুষশূন্য

- ৫০ বসতঘর লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। - চারজন গুরুতর আহত, ঢাকায় চিকিৎসাধীন। - দিনরাতে পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ। খান রফিক, বরিশাল  আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তার এবং বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরিশালের কালাবদর নদতীরবর্তী মেহেন্দীগঞ্জের প্রত্যন্ত ‘চর ভোলানাথ’ আদর্শ গ্রামে। এই এলাকায় নিরাপত্তা জোরদারের পরও অধিকাংশ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন। কালাবদরের ভাঙনে ভিটেমাটিহারা হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নাম দেওয়া হয়েছে আদর্শ গ্রাম। মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথে রয়েছে দুটি আদর্শ গ্রাম। সেখানে দুই শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়রা বলছেন, উপজেলা সদর থেকে স্পিডবোটে এই ইউনিয়নে পৌঁছাতে আধা ঘণ্টা লাগে। ফলে যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে, সেই দলের নেতা-কর্মীরা এই এলাকা নিয়ন্ত্রণ করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আশ্রয়ণ প্রকল্পের নিয়ন্ত্রণ পেতে বিএনপির দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, জাঙ্গালিয়া ইউনিয়নে চর ভোলানাথ আদর্শ গ্রামের বাসিন্দারা বিএনপির দুজন চেয়ারম্যান প্রার্থী এবং দুজন ইউপি সদস্য প্রার্থীর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছেন। আদর্শ গ্রামের বাসিন্দা নুর উদ্দিন বলেন, আদর্শ গ্রামে দুটি পক্ষের একটির নেতৃত্ব দেন ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আইনজীবী রিপন এবং অপরটির নেতৃত্বে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী বয়াতি। দুজনেই ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী হতে চান। আদর্শ গ্রামের বাসিন্দারা বলছেন, আলী বয়াতি সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আজাদের সমর্থক। আর আলী বয়াতির প্রতিপক্ষ আইনজীবী রিপন সমর্থন করেন অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোন্তাজিক মামুন সোহাগকে। সর্বশেষ ১৭ জুলাই বিকেল থেকে এই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ৪ জন গুরুতর আহত হন। এর জেরে প্রায় ৫০ বসতঘর লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘরে ভাতের থালাও লুটকারীরা নিয়ে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক পক্ষ আইনজীবী রিপনকে ইউপি সদস্য প্রার্থী করতে চায়। ১৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রিপনকে ডেকে নিয়ে নির্যাতন করেন আলী বয়াতি। তাঁকে উদ্ধার করতে গেলে আরিফ নামের আরেকজনকে আটকে নির্যাতন করা হয়। রিপনের শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঠুকে দেওয়া হয়। এই দুজনই বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। আরিফ ও রিপনের ওপর হামলার জেরে আলী বয়াতির ছেলেকে কোপানো হয়। একই সময় আলী বয়াতির অনুসারী সালাম বয়াতিকেও মারধর করা হয়। গুরুতর আহত এই দুজন ঢাকায় চিকিৎসাধীন। এই সংঘর্ষের পর সেখানকার বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে বিএনপির এক পক্ষের নেতা ছাত্রদলের সাবেক সভাপতি মোন্তাজিক মামুন সোহাগ বলেন, চর ভোলানাথে দাঙ্গা-হাঙ্গামার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, এমন কথা কাউকে বলেননি। আর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আজাদ বলেন, দুটি আদর্শ গ্রামের প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ থেকে এই হাঙ্গামার ঘটনা ঘটেছে। এখন সেখানে বিএনপির রাজনীতি ও ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গ টেনে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত হচ্ছে। এদিকে এই সংঘর্ষের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে ঘরগুলো ভাঙচুর করা হয়েছে, সেগুলো এখনো ঠিকঠাক করা হয়নি। গত শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ সেখানে টহল দিচ্ছে। জানতে চাইলে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিন উদ্দিন বলেন, ভোলানাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৫ জন করে পুলিশ পালাক্রমে দায়িত্ব পালন করছে। দুই পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। দুই পক্ষের আসামিরাই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ১৭ জুলাইয়ের ওই হামলার সময় ভাঙচুর করা হয়েছে আব্দুর রহমানের বাড়ি। তবে ঘটনার পর থেকে তিনি এলাকাছাড়া। মোবাইলে তিনি বলেন, শুক্রবার মারামারি সময় তিনি গ্রামে ছিলেন না। রোববার সকালে রিপনের লোকজন তাঁর বাড়ি লুটপাট করেছে। প্রাণভয়ে তিনি পালিয়ে আছেন। এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম বলেন, চর ভোলানাথের বিষয়টি জানতে সরেজমিনে উপজেলার শীর্ষ নেতারা সেখানে যাবেন। যত দূর জেনেছেন, প্রভাব বিস্তার নিয়েই এসব ঘটনা ঘটছে। এর সঙ্গে দলের কেউ না কেউ জড়িত থাকতে পারে, তাই ৯ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। পঠিত সর্বশেষ ১ ২ ৩ ৪ ৫ খুঁজুন গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি। ১ ঘণ্টা আগে কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ১ ঘণ্টা আগে রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে... ১ ঘণ্টা আগে খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে.. ১ ঘণ্টা আগে