লুডু খেলা নিয়ে বন্ধুর রডের আঘাতে যুবক নিহত
Why this classification
একটি নির্মাণাধীন ভবনে মোবাইল লুডু খেলা নিয়ে বন্ধুদের মধ্যে ঝগড়ার জেরে রাজন নামের এক ব্যক্তি আব্দুল মান্নানের উরুতে রড ঢুকিয়ে দিলে তিনি মারা যান। এটি একটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড, তাই সহিংস ঘটনা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
Killed
1
Injured
0
Summary
রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে নির্মাণাধীন ভবনে মোবাইল লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে বন্ধু রাজন রড ঢুকিয়ে দিলে আব্দুল মান্নান (৩০) নিহত হন। রোববার বিকালে ঘটনাটি ঘটে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লুডু খেলা নিয়ে বন্ধুর রডের আঘাতে যুবক নিহত
লুডু খেলা নিয়ে বন্ধুর রডের আঘাতে যুবক নিহত Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল ফোনে গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকালে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। নিহতের বোন চায়না বেগম জানান, আমার ভাই দয়াগঞ্জে মোড়ে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। দুপুরের দিকে মোবাইলে রাজন, দেলু, মহসিন ও আমার ভাই মান্নান লুডু খেলছিল। এই লুডু খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রাজন আমার ভাইয়ের বাম পায়ের উরুর উপরে রড ঢুকিয়ে দেয়। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। মান্নানের বাড়ি বরগুনা সদর জেলায়। তার বাবার নাম আব্দুল হাই। বর্তমানে তিনি গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
