মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
Why this classification
A mob of villagers attacked and destroyed the house of a suspected drug dealer in Nandail, Mymensingh.
Killed
0
Injured
0
Summary
ময়মনসিংহের নান্দাইলে মাদক ও জুয়ার ব্যবসার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এক মাদক কারবারির বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ঘটনাটি শুক্রবার (১২ জুন) বিকেলে সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে ঘটে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা Advertisement নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম নান্দাইলে মাদক কারবারির বাড়িঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। ছবি: যুগান্তর ময়মনসিংহের নান্দাইলে এক মাদক কারবারির বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার সিংরইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদংমধুপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাদক কারবারিরা হলেন, আমিন (৫৫) ও তার স্ত্রী সমিলা খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি এবং জুয়ার আসর বসিয়ে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। গ্রামবাসী বার বার তাদের সতর্ক করলেও তারা মাদক কারবার চালিয়ে যাচ্ছিল। এরই প্রতিবাদে শুক্রবার বিকালে কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আমিনের বাড়িতে হানা দেয়। উত্তেজিত জনতা প্রথমে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, এই গণপ্রতিরোধের ফলে এলাকায় মাদকের বিস্তার কমবে। তবে, আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। মাদক কারবারির স্ত্রী সমিলা খাতুন জানান, এখন আর তারা মাদক ব্যবসা করেন না। করলে যেকোনো শাস্তি তিনি মাথা পেতে নিবেন। স্থানীয় ইউপি সদস্য শিহাব উদ্দিন রাসেল বলেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে জনমত গঠন এবং প্রতিবাদ করে আসছি। মাদক কারবারিদের অনেকবার সতর্ক করা হলেও তারা কোনো তোয়াক্কা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। শুধুমাত্র প্রশাসন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মাদক কারবারির ঘর গুড়িয়ে দিয়েছে। নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
