ফাইনাল ম্যাচ দেখতে ব্যারিকেড ভেঙে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতরা
Why this classification
Article reports a concrete incident of vandalism (breaking barricades) on 19 July 2026 in Dhaka, within the 14‑day window and occurring in Bangladesh, thus it meets all inclusion criteria.
Killed
0
Injured
0
Summary
রোববার রাত ১১টায় ঢাবি ক্যাম্পাসে ব্যারিকেড ভেঙে বহিরাগতরা প্রবেশ করে FIFA বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংসদের দ্বারা স্থাপিত বাধা সত্ত্বেও বড় সংখ্যক মানুষ ভেতরে ঢুকে পড়ে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 3
Perpetrator side
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
বিশ্বকাপ বড়পর্দায় দেখার স্থানে নজরদারি থাকবে পুলিশের
বিশ্বকাপ বড়পর্দায় দেখার স্থানে নজরদারি থাকবে পুলিশের সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৮:০৩ | প্রিন্ট সংস্করণ বড়পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের নজরদারি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, যেখানে বড়পর্দায় খেলা দেখানো হবে সেখানে ডিবি পুলিশের পক্ষ থেকে লোক থাকবে। গতকাল শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিকে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত। গতকাল শুক্রবার গুলশানে এক অনুষ্ঠানে তারা এই বার্তা দেন। বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে গত বুধবার রাজধানীর আদাবরে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী স্মৃতি আক্তার বাদী হয়ে গতকাল শুক্রবার আদাবর থানায় মামলা করেছেন। এতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে। গতকাল পর্যন্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডিবি ও থানা পুলিশ গ্রেপ্তার করেছে ছয়জনকে এবং র্যাব দুজনকে। ডিবির হাতে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, আদাবরে বাদশা হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন, নিরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে র্যাব-২ শুক্রবার দুজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে। তারা হলেন–মো. সুমন ও মো. শহীদ। র্যাব বলছে, শহীদ হামলার হুকুমদাতা এবং সুমন প্রধান অভিযুক্ত। এর আগে আদাবর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার রাতে আদাবরের নবোদয় হাউজিংয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় দ্বন্দ্বের সূত্রপাত হয়। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় হাবিব নামের এক ব্যক্তি নীরব নামের এক যুবককে মারধর করেন। পরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা গ্রুপের সঙ্গে একই এলাকার রিপন ও পারভেজ গ্রুপের মারামারি হয়। এ নিয়ে বুধবার দুই পক্ষ মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশে বসে। সালিশের শেষ পর্যায়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১১টার দিকে বাদশার মৃত্যু হয়। সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন। আরও তিন স্থানে সংঘর্ষ বিশ্বকাপ শুরুর আগে ৩ জুন হবিগঞ্জের কাশিপুর গ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২৫ জন আহত হন। এদিকে ব্যানার ও পতাকা টানানোকে কেন্দ্র করে গত ৮ জুন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে মারামারিতে আহত হন চারজন। একই দিন লক্ষ্মীপুর সদর উপজেলার যাত্রাপুর তুলগাছতলা এলাকায় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক আহত হন। ‘মারামারি নয়, খেলা উপভোগ করুন’ বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার মধ্যেই শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত। তাদের আহ্বান, প্রিয় দলকে সমর্থন করুন, তবে প্রতিদ্বন্দ্বিতা থাকুক শুধু মাঠে, মাঠের বাইরে নয়। শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ব্রাজিলের রাষ্ট্রদূতের কাঁধে হাত রেখে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ‘আমরা কিন্তু বন্ধু।’ জবাবে ব্রাজিলের রাষ্ট্রদূত উপস্থিত ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শান্তি বজায় রাখুন, মারামারি করবেন না। শুধু খেলাটা উপভোগ করুন।’ দুই দিনের এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নিচ্ছে। ফাইনাল অনুষ্ঠিত হবে আজ ৪ জুলাই। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজন করেছে এ টুর্নামেন্ট। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে মানুষের যে উন্মাদনা, তা বিশ্বজুড়েই পরিচিত। ব্রাজিলের রাষ্ট্রদূত ফার্নান্দো বলেন, ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি আনন্দেরও প্রতীক। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলাটিকে উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্র করে। - বিষয় : - বিশ্বকাপ ফুটবল
ব্রাজিল-আর্জেন্টিনার খেলা বড় স্ক্রিনে দেখার স্থানে নজরদারি করবে ডিবি
ফুটবল বিশ্বকাপ খেলার জয়-পরাজয় নিয়ে সমর্থকদের উত্তেজনা এক পর্যায়ে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিচ্ছে। অনাকাঙ্ক্ষিত হত্যা বা হতাহত এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও সমর্থকদের সংঘর্ষের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর শুক্রবার (৩ জুলাই) এক বিফ্রিংয়ে এ তথ্য জানান, ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নগরবাসীর প্রতি অনুরোধ করে ডিএমপির ডিবি প্রধান বলেন, আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়। আর আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। আমরা যেটা বলি যে, অপোজিট পক্ষকে আমরা মেনে নেব। মেনে নেব, খেলায় হার-জিত থাকবে। আমরা আনন্দ করব, তবে অপরকেও তার সুযোগ দিতে হবে। গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। এই মারধরের জেরে গত বুধবার আদাবর রাতে আদাবর নবদয় হাউজিংয়ে বিএনপির ইউনিট সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা। এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগ৷ অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমান৷ তাদের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করে। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিটি উদ্ধার করেছে ডিবি। এই ঘটনায়, ইউনিট বিএনপি সভাপতি আহত গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছেন। এমএসি/জেআই/এমএন
ফাইনাল ম্যাচ দেখতে ব্যারিকেড ভেঙে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতরা
ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে ব্যারিকেড ভেঙে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতরা Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢুকে পড়ে বহিরাগতরা। রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বহিরাগতদের সংখ্যা প্রচুর হওয়ায় সংঘবদ্ধভাবে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেতের প্রবেশমুখে ব্যারিকেড স্থাপন করেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রবেশমুখে বাড়ে মানুষের চাপ। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়া ক্যাম্পাসে অন্যদের প্রবেশ নিষেধ। নির্দেশনায় শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে বলে উল্লেখ করা হয়। তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং এবং সরকারি যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়।
