সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
Why this classification
Angry relatives of a woman who died after an appendix operation attacked and vandalised the hospital complex in Sirajganj on 19 May 2026. This is a concrete, recent destructive attack, although no one was reported injured and the death itself occurred elsewhere after the surgery.
Killed
0
Injured
0
Summary
মঙ্গলবার (১৯ মে ২০২৬) সিরাজগঞ্জ শহরের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেন্ডিক্স অপারেশনের পর সাবিনা খাতুনের মৃত্যুর অভিযোগ উঠলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর
সিরাজগঞ্জ শহরের পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে অ্যাপেন্ডিক্স অপারেশনের পর ভুল চিকিৎসার অভিযোগে সাবিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার মুজিব সড়কের ১ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা খাতুন পৌর এলাকার জানপুর বটতলা মহল্লার মৃত আব্দুল গণির মেয়ে এবং একই এলাকার আসিফ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে অ্যাপেন্ডিক্সের সমস্যায় সাবিনা খাতুনকে পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক ডা. মুকুল হোসেন তার অস্ত্রোপচার করেন এবং অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন জাকারিয়া হোসেন। অপারেশনের পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে বগুড়ার ঠেঙ্গামারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে গত সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরার জিনজিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। বিকেলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জে পৌঁছালে ক্ষুব্ধ স্বজনরা পুরাতন কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের জটিলতা ও ভুল চিকিৎসার বিষয়টি গোপন রেখেছে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে ঘুরতে গিয়ে রোগীর অবস্থার আরও অবনতি হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের অবহেলার কারণেই সাবিনা খাতুনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনরা। এ বিষয়ে হাসপাতালের পরিচালক মো. কামাল হোসেন বলেন, অ্যাপেন্ডিক্স অপারেশনের পর রোগী ব্রেন স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় পাঠানো হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। নাজমুল হাসান/আরএআর
