দুর্বৃত্তদের হামলায় আহত পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
Why this classification
The article reports a specific, recent violent criminal attack where a police officer was physically assaulted with sharp weapons and robbed by miscreants inside Bangladesh.
Killed
0
Injured
1
Summary
খুলনায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিন দুর্বৃত্ত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের পথরোধ করে তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
খুলনায় পুলিশ পরিদর্শককে জখমের ঘটনায় গ্রেপ্তার ২
খুলনায় পুলিশ পরিদর্শককে জখমের ঘটনায় গ্রেপ্তার ২ সমকাল প্রতিবেদক প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৫৪ | প্রিন্ট সংস্করণ খুলনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মো. ইব্রাহিম গাজী। গত বৃহস্পতিবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর উপজেলার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি জানান, গ্রেপ্তার মিরাজ ও ইব্রাহিম সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানার কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নি.) আওয়াল হোসেন খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এসআরবি-৩-এর অধিনায়ক বলেন, মিরাজ ওরফে স্পিকার মিরাজের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ নিয়ে একাধিক গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির মামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ও কঠোর সতর্কতা জারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে একা বাসায় ফিরছিলেন। তিনি সিভিলে ছিলেন। এ সময় তিনি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের শিকার যে কেউ হতে পারে। রাতে চলাচলে আমরা আমাদের আশপাশের লোকজনকেও সতর্ক করি। তবে আমরা যারা সরকারের কাজ করি তাদেরকে লিখিতভাবে বলা হয়েছে। - বিষয় : - গ্রেপ্তার
দুর্বৃত্তদের হামলায় আহত পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার হাসপাতালটিতে গিয়ে তিনি শাহ আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। একই সঙ্গে এ হামলায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহত পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদেরও এ বিষয়ে আশ্বস্ত করেন তিনি। পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ পরিদর্শক শাহ আলম খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত। বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেইউ/এসএএস
পুলিশ পরিদর্শকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৪ অক্টোবর, ২০২৬ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে। খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত শাহ আলমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে শাহ আলম ও তাঁর পরিবারকে আশ্বস্ত করেন। হাসপাতালে এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরে ফিরছিলেন শাহ আলম। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরের খানজাহান আলী সড়কের কলেজিয়েট স্কুলের সামনে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে কোপ দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এ ঘটনার পর খুলনা নগরে রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় খুলনা থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন ছিনতাইঅপরাধখুলনাপুলিশসালাহউদ্দিন আহমেদবিএনপি
