নাঙ্গলকোটে এমপি প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর
Why this classification
A crowd of about 50 people attacked, vandalised and looted the home of a Muktijot candidate for the Comilla-10 seat, injuring five family members. The attack followed a dispute with local BNP leaders, which makes it a concrete, recent, politically linked act of violence in Bangladesh. The article does not explicitly name the mob's party affiliation, so the BNP link is inferred from the dispute and the reported context.
Killed
0
Injured
5
Summary
কুমিল্লার নাঙ্গলকোটের বড় স্বাঙ্গীশ্বর গ্রামে ২০২৬ সালের ৩ এপ্রিল (শুক্রবার সন্ধ্যায়) কুমিল্লা-১০ আসনের মুক্তিজোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকীর বাড়িতে প্রায় ৫০ জনের একটি মিছিল হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডার জের ধরে ঘটনাটি ঘটে এবং এতে পরিবারের ৫ জন আহত হন।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Muktijot
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নাঙ্গলকোটে এমপি প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর
নাঙ্গলকোটে এমপি প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর আহত ৫ Advertisement নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের মুক্তিজোট মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকীর বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় স্বাঙ্গীশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, অসুস্থ মাকে দেখতে বাড়িতে এসেছিলেন নুরে আলম সিদ্দিকী। জুমার নামাজ শেষে অল্প সময় অবস্থান করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী কাকৈরতলা বাজারে তার ভাইদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা পারভেজ ও আমান উল্লাহর সঙ্গে বাগ্বিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এর জের ধরেই সন্ধ্যায় অর্ধশত লোকজনের একটি মিছিল নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
