নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, দুলাভাই আটক
Why this classification
A six-year-old girl went missing and her body was found in a paddy field on 5 April 2026, and police have arrested her brother-in-law in connection with the death. This is a concrete, recent killing that is suspected to be a crime, so it counts as violence.
Killed
1
Injured
0
Summary
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩ এপ্রিল নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মরদেহ ৫ এপ্রিল ২০২৬ বিকেলে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তার আপন দুলাভাই অন্তরকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, দুলাভাই আটক
সারাদেশ চাঁপাইনবাবগঞ্জ নিখোঁজের ২ দিন পর ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ, দুলাভাই আটক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ৫ এপ্রিল ২০২৬, ২০:২৯ অ+ অ- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার সাথে তাফসির শুনতে গিয়ে নিখোঁজের দুইদিন পর শরিফা খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) বিকেলে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিক্টিমের আপন দুলাভাইকে আটক করেছে পুলিশ। বিজ্ঞাপন এদিন রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ। নিহত শিশু শরিফা গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এছাড়া আটক ব্যক্তি হলেন, শিশুটির আপন দুলাভাই একই উপজেলার লালপুরের বাসিন্দা অন্তর। পুলিশ সূত্রে জানা যায়, শরিফা খাতুন তার নানার সঙ্গে মকরমপুর গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। গত শুক্রবার (৩ এপ্রিল) সেখানে আয়োজিত তাফসির মাহফিলে অংশ নেয় সে। এরপর বিকেল আনুমানিক ৪টার দিকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে। এরপর ছায়া তদন্ত শুরু করে পুলিশ। আজ রোববার বিকেলে একটি ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়। বিজ্ঞাপন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এম.এন ওয়াসিম ফিরোজ বলেন, নিখোঁজ এক শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভিক্টিমের আপন দুলাভাই অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি। আশিক আলী/এসএইচএ
