রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর সাংবাদিকের আত্মহত্যার চেষ্টা
Why this classification
This is a valid violence incident because a man is accused of strangling his wife to death in their rented house in Rajshahi on the evening of 30 January 2026, after a dispute over pension money. Police and hospital doctors confirmed the death was caused by strangulation, and the husband was injured after trying to kill himself.
Killed
1
Injured
1
Summary
৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে পেনশনের টাকা নিয়ে বিরোধের জেরে সাংবাদিক কামাল হোসেন তাঁর দ্বিতীয় স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পরে কামাল নিজের হাত কেটে ও ড্যামফিক্স খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর সাংবাদিকের আত্মহত্যার চেষ্টা
রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর সাংবাদিকের আত্মহত্যার চেষ্টা প্রতীকী ছবি রাজশাহী ব্যুরো প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০৩:২৬ রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ডাক বিভাগের সাবেক কর্মী ও সাংবাদিক কামাল হোসেন ওরফে কামাল মালিকের বিরুদ্ধে। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম বাজার এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রওশন আরা চিকিৎসাধীন কামাল মালিকের দ্বিতীয় স্ত্রী। কামাল হোসেন দীর্ঘদিন ধরে রাজশাহীর সানশাইন পক্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে রাজশাহী সংবাদ নামের একটি পত্রিকায় উপ-সম্পাদক পদে কর্মরত। পুলিশের জানায়, শুক্রবার সন্ধ্যায় কামাল হোসেন ও তার স্ত্রী রওশন আরা বেগম ভাড়া বাসায় ছিলেন। হঠাৎ প্রতিবেশিরা চিৎকার শুনলেও কিছুক্ষণ পর থেমে যায়। পরে তাদের মেয়ে বাইরে থেকে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দরজা ভেঙে রওশন আরার মরদেহ ও কামাল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহতের স্বজনরা জানান, কামাল হোসেনের দুই স্ত্রী। তার বড় স্ত্রী রেহেনা এক মেয়েকে নিয়ে বগুড়া থাকেন। ছোট স্ত্রী রওশন আরাকে নিয়ে কামাল রাজশাহীতে থাকতেন। সম্প্রতি কামাল হোসেন ডাক বিভাগের অফিস সহকারীর পদ থেকে অবসরে গেলে পেনশনের টাকার ভাগ নিয়ে দুই স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুরু হয়। টাকা নিয়ে বিরোধে কামাল স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে নিজের হাত কেটে ও ড্যামফিক্স খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, শ্বাসরোধ করে রওশন আরাকে হত্যা করা হয়েছে। কামালের চিকিৎসা চলছে। তার অবস্থা আশংকাজনক। রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, পারিবারিক কলহে এ মৃত্যু। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
