বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, দল থেকে অব্যাহতি
Why this classification
This report describes one specific incident on 25 April 2026, in which a BNP leader allegedly grabbed a woman at her home and tried to sexually assault her, and she pushed him away. The accused denies the allegation, and no written complaint has yet been filed with police, but the physical assault attempt is a concrete act of violence within the 14-day window.
Killed
0
Injured
0
Summary
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গত ২৫ এপ্রিল এক নারীকে জড়িয়ে ধরে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই অভিযোগ অস্বীকার করেছেন, দল তাকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে এবং থানায় এখনও লিখিত অভিযোগ আসেনি।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
80% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ, দল থেকে অব্যাহতি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মো. এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের ভুক্তভোগী নারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের জন্য কাজ করেন। সে সময় বিএনপি নেতার সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচন পরবর্তী সময়ে ওই নারীকে দলের পক্ষে ভোটের মাঠে কাজ করার পুরস্কার হিসেবে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এনামুল হক। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ঈদের পরেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে- এমন কথা বলে শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার সময় বাড়িতে নম্বর নিতে আসে এনামুল। বাড়িতে লোকজন না থাকার সুবাদে আমাকে জড়িয়ে ধরে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেছি। এ ঘটনা জানাজানি হলে সে বলতেছে তার বিচার কেউ করতে পারবে না। আমরা গরিব মানুষ। আমি ন্যায্য বিচার চাই। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা এনামুল হক। তার দাবি, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন ওই নারী। কী কারণে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে- এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি বিএনপির এই নেতা। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হকের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ৪নং ভাংগী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হোসেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর কাছ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরহাদুজ্জামান ফারুক/আরএআর
