তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রবন্ধে তেজগাঁও রেলগেটের এক ব্যক্তির ছুরিকাঘাতের ফলে মৃত্যুর ঘটনা বর্ণিত হয়েছে, যা শারীরিক আক্রমণ ও মৃত্যুর অন্তর্ভুক্ত; তবে কোনো রাজনৈতিক পার্টি বা গোষ্ঠীর উল্লেখ না থাকায় এটি রাজনৈতিক হিংসা নয়, তাই এটি বৈধ অপরাধমূলক হিংসা হিসেবে রেকর্ড করা হয়েছে।

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
19/07/26•Tejgaon Railgate

Killed

1

Injured

0

Summary

রবিবার বিকেল ৪টায় তেজগাঁও রেলগেট এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির ছুরিকাঘাতের ফলে মৃত্যু হয়েছে। রোগীকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Abdur RahmanMo. Faruk

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 19/07/26open original ↗

তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান জানান, আজ বেলা পৌনে তিনটার দিকে আমি এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেটে যাচ্ছিলাম। এ সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ওই ব্যক্তি আমাকে ডেকে বলে ভাই আমাকে বাঁচান আমি মরে যাচ্ছি আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান। পরে আমি ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি তার নাম পরিচয় কিছুই জানতে পারিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাত রয়েছে। আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। এসএএ/এমএসএ

Source 2: Jugantor · 14/04/26open original ↗

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর ডেমরায় নেশার টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইসরাফিল। তিনি নৈশপ্রহরী। সোমবার ভোরে ডেমরা উত্তর বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে নূর হোসেন পলাতক রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুতাপাড়া গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে ইসরাফিল। তিনি পরিবার নিয়ে ডেমরা উত্তর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী সুরিয়া বেগম ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, ইসরাফিল নেশাসক্ত ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি তার স্ত্রীর কাছে নেশার টাকা চান। এ নিয়ে ছোট ছেলে নূর হোসেনের সঙ্গে তার প্রচণ্ড তর্কবিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ইসরাফিলের বুকে ছুরি বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্ত্রী সুরিয়া বেগমের দাবি, ধস্তাধস্তির সময় নিজের কাছে থাকা ছুরিতেই ইসরাফিল আঘাতপ্রাপ্ত হন।