সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as violent crime because local criminals shot and robbed a CNG auto-rickshaw driver, resulting in injuries and property loss without any political motivation.

Reported by:JugantorSingle source
12/08/26•ভবভদ্রি গ্রাম, আগলাইয়ারপুর ইউনিয়ন

Killed

0

Injured

1

Summary

নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয় দস্যু আলমগীর ও রাজন বাহিনীর সদস্যরা বুধবার রাতে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল লুট করেছে। এ ঘটনায় চালক গুলিবিদ্ধ হয়ে আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রাব্বি হোসেন রাকিবআলমগীররাজনরিপনআলম

Affected infrastructure

Money and Mobile Phone

Tags

RobberyExtortionMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/08/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

বেগমগঞ্জে অটোচালককে গুলি করে টাকা লুট বেগমগঞ্জের আগলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রি গ্রামে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে বুধবার রাতে গুলি করে টাকা ও মোবাইল লুট করছে স্থানীয় দস্যু আলমগীর ও রাজন বাহিনী। আহত রাকিব একই ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে। অভিযুক্তরা হলো-একই ইউনিয়নের আলমগীর, রাজন, রিপন ও আলম। নোয়াখালী প্রতিনিধি আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পুনরায় অকৃতকার্য হয়ে নূপুর কর্মকার নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূপুর কর্মকারের বাড়ি একই গ্রামে। নূপুর কর্মকার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় একই বিষয়ে আবারও অকৃতকার্য হন। চুয়াডাঙ্গা প্রতিনিধি চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ছাত্রী নিহত চাঁদপুরে বৃহস্পতিবার দুপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। নিহতের কাছে থাকা ‘চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসা’র একটি পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত ছাত্রীর নাম তায়েবা আক্তার। তিনি নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম তাজুল ইসলাম। চাঁদপুর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর প্রতিনিধি তারাগঞ্জে জাল ভিসা প্রতারক গ্রেফতার তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে মতিউর রহমান মিম নামের এক যুবককে বুধবার রাতে গ্রেফতার করছে ডিবি পুলিশ। উপজেলার কুর্শা ইউনিয়নের আনন্তপুর দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মতিউরের বাড়ি একই গ্রামে। মতিউর দীর্ঘদিন জাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি বদলগাছীতে সড়ক প্রশস্তকরণের দাবিতে অবরোধ বদলগাছীতে সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে চারমাথা মোড়ে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, বদলগাছী চারমাথা মোড়ের সড়কটি দীর্ঘদিন অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রশাসনকে দাবি বাস্তবায়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি চন্দনাইশে নোংরা পরিবেশে পণ্য তৈরি চন্দনাইশে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় শাহজালাল বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বেকারির প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে বিনষ্ট করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ট্রেনের স্টপেজ দাবি যবিপ্রবি প্রশাসনের শিক্ষার্থীদের রেলযাত্রার দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে দূরপাল্লার আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। বুধবার যবিপ্রবির রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যবিপ্রবি প্রতিনিধি তালায় কিশোরীর বাল্যবিয়ে তালায় এক কিশোরীর বাল্যবিয়ের উদ্যোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কিশোরী ও উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের তপন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা প্রতিনিধি যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ৯ বছর পর গ্রেফতার সোনাইমুড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিমকে দীর্ঘ ৯ বছর পর ফেনীর দাগনভূঞা থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আবদুর রহিমের বাড়ি সুবর্ণচরের উত্তর কচ্ছপিয়া এলাকায়। ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর থানায় করা হত্যা মামলায় আব্দুর রহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। নোয়াখালী প্রতিনিধি মিয়ানমারে পাচার কালে সিমেন্টবাহী বাল্কহেড জব্দ মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে মঙ্গলবার রাতে হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা হলো- মো. আবু তাহের, মো. আলাউদ্দিন ও মো. নিরব। নোয়াখালী প্রতিনিধি