সুজন সহসভাপতিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

AI-classifiedconfidence 93%

Why this classification

A named man was strangled to death with his hands and feet tied, and his body was found on a roadside in Gazipur on Wednesday night, 4 March 2026. This is a single concrete murder incident within the 14-day window, so it counts as violence.

Reported by:JugantorSingle source
04/03/26•পূর্ব ধীরাশ্রম এলাকা, গাজীপুর মহানগর

Killed

1

Injured

0

Summary

গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহসভাপতি কামরুজ্জামান মোল্লাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) রাতের আগে তাঁর লাশ সড়কের পাশে পাওয়া যায় এবং পুলিশ পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

কামরুজ্জামান মোল্লা (নিহত, সুজন গাজীপুর জেলা শাখার সহসভাপতি)কবিরুল ইসলাম (নিহতের ছোট ভাই)নিহতের ছেলে (মামলার বাদী)মিজানুর রহমান, এসআই, গাজীপুর সদর থানা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 06/03/26open original ↗

সুজন সহসভাপতিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

সুজন সহসভাপতিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন, গাজীপুর প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহসভাপতি কামরুজ্জামান মোল্লাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। কামরুজ্জামান মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে কামরুজ্জামান নিজ বাসা থেকে গাজীপুর আদালতে মামলাসংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ২টায় পুলিশ পরিবারের সদস্যদের তার লাশ উদ্ধারের খবর দেয়। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ১১টার আগেই কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে লাশ রেখে পালিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা লাশ দেখতে পান। পরে স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, কারও সঙ্গে কামরুজ্জামানের বিবাদ ছিল না। তবে ব্যবসার কোনো টাকা-পয়সার লেনদেন নিয়ে শত্রুতা থাকতে পারে। ময়নাতদন্ত শেষে পুলিশ বিকালে লাশ আমাদের কাছে হন্তান্তর করেছে। গাজীপুর সদর থানার এসআই মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।