গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর
Why this classification
A group of about 13 people armed with local weapons vandalised the gate of the Bhawalgarh Union Parishad Chairman's house on Monday, 27 April 2026, beat a security guard who tried to stop them, and threatened to kill the chairman and his sons. This is a concrete, recent physical attack with one injured person, so it qualifies as a violent incident.
Killed
0
Injured
1
Summary
গাজীপুর সদর উপজেলার পূর্ব নয়নপুর পেপসি গেট এলাকায় ২০২৬ সালের ২৭ এপ্রিল (সোমবার) দেশীয় অস্ত্রসহ একদল লোক ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে হামলা চালিয়ে গেট ভাঙচুর করে এবং বাধা দিলে নিরাপত্তাকর্মী মোছলেম উদ্দিনকে মারধর করে। হামলাকারীরা চেয়ারম্যান ও তার ছেলেদের হত্যার হুমকিও দেয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর
গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর Advertisement জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজীপুর সদর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। সোমবার সদর উপজেলার পূর্ব নয়নপুর পেপসি গেট এলাকায় ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা যায়, নিরাপত্তাকর্মী মোছলেম উদ্দিন (৫৮) প্রায় দুই বছর ধরে চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকারের বাড়িতে কর্মরত আছেন। পূর্ব শত্রুতা ও চলমান মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তার ছেলেদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহান শেখ, রনি ও রায়হানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে নজরুল ইসলামের নির্দেশে তারা গেট ভাঙচুর করে। নিরাপত্তাকর্মী মোছলেম উদ্দিন বাধা দিলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তাকে সরিয়ে দিয়ে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে গালিগালাজ করে এবং চেয়ারম্যান ও তার ছেলেদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, আমি দেশের বাইরে ছিলাম। দুই দিন আগে বাড়িতে ফিরেছি।
