বাড়িতে হামলা-লুটপাট, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই পরিবার
Why this classification
This is a specific, recent incident in Tahirpur, Sunamganj, in which accused persons led by Nazimuddin attacked two houses, injured two people, and looted cash, gold, cattle, and a boat. It is classified as violence because it involves a physical assault and destruction of property, not a reaction or statistical summary.
Killed
0
Injured
2
Summary
সুনামগঞ্জের তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লতিবপুর গ্রামে ৫ এপ্রিল ২০২৬ (রোববার) পূর্ব বিরোধের জের ধরে নাজিম উদ্দিনসহ প্রতিপক্ষের একদল লোক আব্দুল আমিন ও আব্দুল মুমিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে মুমিন ও তাঁর ভাতিজা সিয়াম হোসেন আহত হন এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু ও একটি নৌকা লুট হয়, যার ফলে দুই পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বাড়িতে হামলা-লুটপাট, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই পরিবার
বাড়িতে হামলা-লুটপাট, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে দুই পরিবার তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪৯ | প্রিন্ট সংস্করণ সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় দুই পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লতিবপুর গ্রামে আব্দুল আমিন ও তাঁর ভাই আব্দুল মুমিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ। এ হামলায় আব্দুল মুমিন এবং তাঁর ভাতিজা সিয়াম হোসেন আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা পরিবারের সদস্যদের ওপরও চড়াও হলে তারা প্রাণ বাঁচাতে পাশের বাড়ি নুরুল হকের ঘরে আশ্রয় নেন। সেখানেও হামলা চালিয়ে নুরুল হকের ঘরবাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পাশের গ্রাম সুলেমানপুর ও আনন্দনগর গ্রামের লোকজন সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় হামলাকারীরা আমিন ও মুমিনের বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, গরু-বাছুর এবং একটি ইঞ্জিনচালিত নৌকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার সোমবার আব্দুল আমিন বাদী হয়ে নাজিম উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিবেশী গ্রাম সুলেমানপুরের বাসিন্দা ও পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মিয়া জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেন। তবে তাদের উপস্থিতিতে হামলাকারীরা প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করে। শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, হাঁস পালন নিয়ে লতিবপুর গ্রামের আমিন ও মুমিন দুই ভাইয়ের সঙ্গে নাজিমুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। বিরোধ নিষ্পত্তিতে ইতোমধ্যে কয়েকবার বিচার-সালিশ অনুষ্ঠিত হয়েছে। - বিষয় : - লুটপাট
