অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পিটুনি

AI-classifiedconfidence 85%

Why this classification

Local residents physically beat a young man who was shouting Awami League slogans from a loudspeaker-equipped auto-rickshaw, and they also slapped the driver and took the sound equipment. The incident happened on Monday, 27 April 2026, a single concrete event with no reported deaths, so it qualifies as violence.

Reported by:Prothom AloSingle source
27/04/26•টাউনহল মোড়ের দক্ষিণে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, মাইজদী

Killed

0

Injured

1

Summary

নোয়াখালীর মাইজদী শহরে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নামে অটোরিকশায় মাইক বেঁধে স্লোগান দেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা এক যুবককে মারধর করেন এবং অটোরিকশাচালককে চড় মারেন। এ সময় মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নেওয়া হয়, পরে পুলিশ সেগুলো জব্দ করে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Awami League

Other actors

স্থানীয় বাসিন্দারাঅটোরিকশাচালকঅজ্ঞাতনামা যুবকসুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম

Affected infrastructure

অটোরিকশামাইকঅ্যামপ্লিফায়ার

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 27/04/26open original ↗

অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পিটুনি

মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দেন এই যুবক। আজ সকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীতেছবি: সংগৃহীত নোয়াখালী জেলা শহর মাইজদীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তাঁরা। এ ছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যামপ্লিফায়ার। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টাউনহল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটির ওপরে মাইক দুটি বাঁধা ছিল। ভেতরে বসে ওই যুবক মাইকে স্লোগান দিতে থাকেন। শহরে পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোাগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন। অটোরিকশাচালককেও চড়থাপ্পড় দেন তাঁরা। এরপর মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশাচালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই যুবকের নাম–পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রচারণায় ব্যবহৃত মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন নোয়াখালীরাজনীতিমারধরচট্টগ্রাম বিভাগআওয়ামী লীগ