ছুরিকাঘাতে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
Why this classification
এটি একটি সাম্প্রতিক সহিংস ঘটনা: গত মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং তার মোটরসাইকেল ছিনতাই করা হয়। তাই এটি সহিংস ঘটনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Killed
1
Injured
0
Summary
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার ব্রিজে ছিনতাইকারীরা তরিকুল ইসলাম পবন নামের এক যুবককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজন গ্রেপ্তার
রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ (৩৩) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার বাকিরা হলেন রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাবের-২ এর একটি দল। বুধবার (১৭ জুন) ভোরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কব্জি কাটা আনোয়ার গ্রুপের আরও সদস্যকে ধরতে এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার আদাবরে বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে বিকাশ দোকানদার শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শফিকুল দোকান খুলে বসা মাত্রই চার থেকে পাঁচজন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশ করার মোবাইল নিয়ে যায়। এই ঘটনায় মঙ্গলবার বিকালে আসামিদের ধরতে মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় মোহাম্মদপুর থানার ওসি ও এসআইয়ের ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। পুলিশ আত্মরক্ষায় চার রাউন্ড গুলি ছোড়ে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবরে ছিনতাই, লুটপাট এখন নিয়মিত ঘটনা। সোমবার রাতেও আদাবর ১০ নম্বর বালুর মাঠে কয়েকটি গ্যারেজে লুটপাট চালানো হয়েছে। আর সকালে একই এলাকায় অস্ত্র হাতে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আদাবর এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আদাবর এলাকায় কব্জি কাটা গ্রুপ আবারও সক্রিয় হয়ে উঠছে। আগে এই গ্রুপটির নেতৃত্ব দিতো আনোয়ার ওরফে পানি আনোয়ার। তিনি কারাগারে থাকায় গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন আবু সাঈদ। তিনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন। আবু সাঈদ কারাগারে থাকা আনোয়ারের বাল্যবন্ধু। বর্তমানে এই গ্রুপের ১৫ থেকে ২০ জন সদস্য সক্রিয় রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কব্জি কাটা আনোয়ারের ভাই দেলোয়ার, চোরা রুবেল, টানা আমীর, শাহিন, পিকআপ রুবেল, মাওরা সোহেল, রানা, আরিফ, লিটন, পুলিশের সোর্স আপন, মেহেদী ও সুজন। কব্জি কাটা গ্যাংটি আদাবর ১০, ১৭, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং এবং মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা হাউজিংসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত রয়েছে। এসএএ/এমটিআই
ছুরিকাঘাতে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
ছুরিকাঘাতে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই Advertisement কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৩২ পিএম দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহবাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পবন মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে এক নারীযাত্রী ছিলেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। পথে একদল ছিনতাইকারী মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
