অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, গণধোলাই দিয়ে স্বামীকে পুলিশে সোপর্দ
Why this classification
প্রবন্ধে পারিবারিক কলহে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মৃত্যু ঘটিয়েছেন এবং পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই করেছে; এতে কোনো রাজনৈতিক দল বা সংঘের অংশগ্রহণ নেই, তাই এটি রাজনৈতিক হিংসা নয়।
Killed
1
Injured
0
Summary
২১ জুলাই নাটোরের সিংড়া উপজেলার কুঞ্চীভদ্রা গ্রামে পারিবারিক কলহে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে হত্যা করেন; পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই করে পুলিশে হস্তান্তর করে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, গণধোলাই দিয়ে স্বামীকে পুলিশে সোপর্দ
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম বুলবুলি খাতুন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আব্দুল্লাহ ও তার স্ত্রী বুলবুলি খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার বিকেলে তাদের ৪ বছর বয়সী শিশুসন্তানের সামনেই উভয়ের মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মা ও ছোট শিশুর চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় বুলবুলিকে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে গ্রামবাসীর সহায়তায় কুঞ্চীভদ্রা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আটক করা হয়। আটকের সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। আশিকুর রহমান/আরএআর
