ফতুল্লায় দোকানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে হত্যা

AI-classifiedconfidence 93%

Why this classification

This article reports a single, concrete killing: a dish business owner was stabbed to death inside his office in Fatullah on Thursday, 14 May 2026. He had three stab wounds, a knife was recovered, and police are investigating, so it qualifies as a murder incident within the 14-day window.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
14/05/26•চানমারী মাউড়াপট্টি, ফতুল্লা

Killed

1

Injured

0

Summary

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ২০২৬ সালের ১৪ মে (বৃহস্পতিবার) ডিশ ব্যবসায়ী নাছির উদ্দিনকে তার 'ফ্রেন্ডস ক্যাবল' অফিসে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্ত্রীর অভিযোগ, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং পুলিশ ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

নাছির উদ্দিন (ডিশ ব্যবসায়ী, নিহত)সায়মা আক্তার (নিহতের স্ত্রী)আলাউদ্দিন (প্রত্যক্ষদর্শী, অটোরিকশাচালক)ইরফান খান (খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক)মাহাবুব আলম (ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)অজ্ঞাত হত্যাকারী (কালো পাঞ্জাবি পরিহিত ব্যক্তি)

Affected infrastructure

ফ্রেন্ডস ক্যাবল অফিস (ব্যবসা প্রতিষ্ঠান)

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 14/05/26open original ↗

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ডিশ ও ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরেও নাছির তার অফিসে ছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত ঘটনাস্থল থেকে মাইক্রোস্ট্যান্ডের দিকে পালিয়ে যেতে দেখেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। এ সময় পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও এর কভার উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মেহেদী হাসান সৈকত/এএমকে

Source 2: Jugantor · 15/05/26open original ↗

ফতুল্লায় দোকানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে হত্যা

ফতুল্লায় দোকানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও ফতুল্লা প্রতিনিধি প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির উদ্দিন নামের এক ডিশ ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ ঘটনা ঘটে। নাছির ওই ব্যবসা প্রতিষ্ঠানটি চালাতেন এবং তিনি চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত স্থানীয় খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। নাছিরের স্ত্রী সায়মা আক্তার জানান, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে নাছিরের বিরোধ চলছিল। তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইরফান খান জানান, নাছিরের শরীরে তিনটি ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীকে চিহ্নিতের কাজ চলছে।