বিচারবহির্ভূত হত্যা চলিতেই থাকিবে?

AI-classifiedconfidence 70%

Why this classification

This is a single, concrete incident in which a truck driver, Mukul Mia, was arrested by police and his body was later found outside the emergency department of Rangpur Medical College Hospital. The death is a fatality potentially linked to police action, so it qualifies as violence even though the article is an editorial and the cause of death is not yet confirmed.

Reported by:SamakalSingle source
22/01/26•Rangpur Medical College Hospital (emergency department)

Killed

1

Injured

0

Summary

(২২ জানুয়ারি ২০২৬) রাতে গাড়ি-সংক্রান্ত একটি মামলায় আটক ট্রাকচালক মুকুল মিয়ার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পাওয়া যায়। ঘটনাটিকে ঘিরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠেছে এবং স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

70% · severity 8

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

Mukul Mia (truck driver, victim)Police

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/01/26open original ↗

বিচারবহির্ভূত হত্যা চলিতেই থাকিবে?

রংপুরে পুলিশ হেফাজতে মৃত্যু বিচারবহির্ভূত হত্যা চলিতেই থাকিবে? সম্পাদকীয় প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ০৭:০৪ | প্রিন্ট সংস্করণ রংপুরে পুলিশ হেফাজতে ট্রাকচালক মুকুল মিয়ার মৃত্যুর ঘটনা শুধু উদ্বেগজনক নহে; ইহাতে এই অভিযোগই পোক্ত হয়– নাগরিকদের জানমাল রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি অদ্যাবধি ভক্ষক হইবার প্রবণতা হইতে মুক্ত হয় নাই। অথচ সকল প্রকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, তৎসহিত পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল করিয়া পুনর্বিন্যাস ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলিতেছে, গত বৃহস্পতিবার রাত্রে গাড়ি-সংক্রান্ত একটা মামলায় মুকুলকে পুলিশ আটক করে। কিয়ৎকাল পরই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হইতে ফোনকল পাইয়া স্বজনরা যাইয়া দেখেন, মুকুল মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের সম্মুখে পড়িয়া রহিয়াছে। এই ঘটনা কেবল বেদনা-জাগানিয়া নহে; বিক্ষোভের সঞ্চারকও বটে। স্মরণ করা যাইতে পারে, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ভয়ংকররূপে বৃদ্ধি পাইয়াছিল। অন্যান্য বিষয়ের সহিত ইহাও সর্বস্তরের শিক্ষার্থী-জনতাকে ক্ষুব্ধ করিয়াছিল। যাহার পরিণতিস্বরূপ জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হইয়া অন্তর্বর্তী সরকারের পথ রচিত হয়। কিন্তু বিচারবহির্ভূত হত্যা বা হেফাজতে প্রাণহানির ঘটনা বন্ধ হয় নাই। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালে ৩৮ ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সংঘটিত বিচারবহির্ভূত হত্যার শিকার হইয়াছেন; যেইখানে শারীরিক নির্যাতন, যৌথ বাহিনীর হেফাজতসহ তথাকথিত ‘গুলিতে’ বা বন্দুকযুদ্ধে নিহত হইয়াছেন ২৬ জন, আর ১২ জন দেশের বিভিন্ন থানায় মৃত্যুবরণ করিয়াছেন। এহেন গুরুতর মানাবাধিকার লঙ্ঘনের ঘটনা এমন সময়ে ঘটিতেছে, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সমাসীন দেশের শীর্ষ মানবাধিকারকর্মীরা। তদুপরি বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি উপেক্ষা করিয়া মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের কথা বলিয়া ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর স্থাপন করা হইয়াছে। আরও হতাশাজনক, বিদ্যমান নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুসারে আলোচ্য ঘটনাবলি দণ্ডযোগ্য অপরাধ হইলেও অদ্যাবধি একটা ঘটনায়ও সুবিচার তো দূরের কথা, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত অবধি হয় নাই। এই পরিস্থিতি যে উল্লিখিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকিবার অন্যতম কারণ, তাহা ব্যাখ্যার অবকাশ নাই। অতীতের বিভিন্ন দলীয় সরকারের সময় বিশেষত রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আইনশৃঙ্খলা বাহিনীগুলিকে কার্যত লাগামহীন ক্ষমতা প্রদান করা হইত। উহার সুযোগ লইয়া আইনশৃঙ্খলা বাহিনীগুলির অসাধু কর্মকর্তাগণ শুধু ক্ষমতাসীনদের নির্দেশই পালন করিতেন না; স্বীয় হীন স্বার্থেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হইতেন। দুর্ভাগ্যবশত, বর্তমান সরকারও পুলিশ ও অন্যান্য বাহিনীকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা ব্যতিরেকে আইনবহির্ভূতভাবে দেখিবামাত্র আটকের নির্দেশ দিয়াছে। এই সুযোগে পুলিশ বা অন্য কোনো বাহিনী আলোচ্য ঘটনার ন্যায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হইবে, ইহাতে বিস্ময়ের কী! রাষ্ট্রীয় বাহিনীকে আইনবহির্ভূত ক্ষমতা দিয়া কোনো দেশে কস্মিনকালেও আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সম্ভবপর হয় নাই। বাংলাদেশেও ইহার ভূরি ভূরি প্রমাণ রহিয়াছে। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসের শাসনও এই ক্ষেত্রে ভিন্ন কিছু বলে না। আজিকে যেই মব সহিংসতা সমাজে নৈরাজ্য বাড়াইয়া তুলিয়াছে; অস্বীকার করা যাইবে না, তাহা এই পরিস্থিতি হইতেই পুষ্টিলাভ করিয়াছে। তাই আমাদের প্রত্যাশা, সরকার অবিলম্বে হেফাজতে মৃত্যুসহ সকল প্রকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করিবে। ইহার অংশরূপে আলোচ্য ঘটনাসহ প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে দোষীদের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করিতে হইবে। সর্বোপরি, এহেন অপরাধের শিকার মানুষদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করিতে হইবে। আমরা এই বিষয়ে মানবাধিকারকর্মীসহ সচেতন মহলকেও উচ্চকণ্ঠ হইবার আহ্বান জানাই।   - বিষয় : - সম্পাদকীয়