লাখাইয়ে পৃথক সংঘর্ষে আহত ২৫

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, concrete report of two separate physical fights on Monday, 9 March 2026, in Lakhai, Habiganj. Villagers used sticks and local weapons, and about 25 people were injured, with no deaths reported.

Reported by:JugantorSingle source
09/03/26•কাশিমপুর ও মোড়াকরি গ্রাম, লাখাই উপজেলা

Killed

0

Injured

25

Summary

হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে সোমবার (৯ মার্চ ২০২৬) পৃথক দুটি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। কাশিমপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে হামলায় প্রায় ১৫ জন এবং মোড়াকরিতে বাইসাইকেল নিয়ে ঝগড়ার জেরে দেশীয় অস্ত্রে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মাসুদুল হকবাবুল মিয়াজুয়েল মিয়াআনারুলতামিমজহিরুল হকগিয়াস উদ্দিনকালু মিয়াআব্দুল আওয়ালসাইফুল ইসলামমন্নানমহিবুরলাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 25

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/03/26open original ↗

লাখাইয়ে পৃথক সংঘর্ষে আহত ২৫

লাখাইয়ে পৃথক সংঘর্ষে আহত ২৫ Advertisement হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:৫২ পিএম হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর, লাখাই ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, দুইটি সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে উভয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয়পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে। স্থানীয়রা জানান, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে কাশিমপুর গ্রামে জমি চাষাবাদের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাসুদুল হক এবং অপরপক্ষের বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহতরা হলেন- জুয়েল মিয়া (৩৫), আনারুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫)। তাদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে বেলা ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামের আব্দুল আওয়াল ও সাইফুল ইসলামের মধ্যে বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। এর জেরে তাদের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২) ও মহিবুর (৪২)। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।